বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

পাকিস্তানকে ‘একঘরে’ করতে গিয়ে উল্টো বিপাকে ভারত

যে পাকিস্তানকে একসময় কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করার লক্ষ্য নিয়েছিল নয়াদিল্লি, সেই পাকিস্তানই বর্তমানে যুক্তরাষ্ট্র, চীন এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন অবস্থান তৈরি করেছে।

নিউজ ডেস্ক

৩০ মে ২০২৬, ০৭:৩৪

পাকিস্তানকে আন্তর্জাতিক অঙ্গনে ‘একঘরে’ করার ভারতের দীর্ঘদিনের কূটনৈতিক কৌশল আদৌ কতটা সফল হয়েছে—তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিশ্বরাজনীতির বিভিন্ন মহলে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তবতা এখন অনেকটাই বদলে গেছে। যে পাকিস্তানকে একসময় কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করার লক্ষ্য নিয়েছিল নয়াদিল্লি, সেই পাকিস্তানই বর্তমানে যুক্তরাষ্ট্র, চীন এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন অবস্থান তৈরি করেছে।

২০১৬ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক জনসভায় ঘোষণা দিয়েছিলেন, পাকিস্তানকে বিশ্বমঞ্চে ‘একঘরে’ করে ফেলবে ভারত। সেই বক্তব্য তৎকালীন সময়ের অন্যতম আলোচিত রাজনৈতিক ঘোষণা ছিল। তবে প্রায় এক দশক পর আন্তর্জাতিক বাস্তবতা বিশ্লেষণ করে অনেক বিশেষজ্ঞই বলছেন, সেই লক্ষ্য পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

বিশ্লেষকদের মতে, পাকিস্তান এখন শুধু চীনের কৌশলগত অংশীদারই নয়, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গেও নতুন করে সম্পর্ক উন্নয়নের পথে হাঁটছে। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে খনিজ সম্পদ, প্রযুক্তি এবং ক্রিপ্টোকারেন্সি খাতে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সহযোগিতাও বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগের মতো মসৃণ নেই বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিভিন্ন বাণিজ্যিক, ভূরাজনৈতিক ও আঞ্চলিক ইস্যুতে দুই দেশের মধ্যে কিছু মতপার্থক্যও প্রকাশ্যে এসেছে। ফলে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার ভারতীয় প্রচেষ্টা প্রত্যাশিত ফল দিতে পারেনি বলে অনেকের মূল্যায়ন।

আন্তর্জাতিক বিশ্লেষক মাইকেল কুগেলম্যানের মতে, পাকিস্তানবিরোধী ভারতের কৌশল অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে ব্যর্থ হয়েছে। বরং পাকিস্তান আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে নিজের উপস্থিতি আরও শক্তিশালী করতে সক্ষম হয়েছে। সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা ও তথ্যযুদ্ধের ক্ষেত্রেও পাকিস্তান আন্তর্জাতিক জনমত গঠনে তুলনামূলকভাবে সফলতা দেখিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালে ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা সৃষ্টি হলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়। এই ঘটনায় দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণে নতুন বাস্তবতা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অনেকের মতে, ওয়াশিংটনের এই মধ্যস্থতা ভারতের আঞ্চলিক কৌশলকে কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

পাকিস্তানের কূটনৈতিক অগ্রযাত্রার পেছনে চীনের সঙ্গে গভীর প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা অন্যতম বড় শক্তি হিসেবে কাজ করছে। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) থেকে শুরু করে সামরিক সহযোগিতা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক ক্রমেই আরও গভীর হয়েছে। পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কও নতুন উচ্চতায় পৌঁছেছে।

অন্যদিকে ভারত দীর্ঘদিন ধরে ‘সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না’ নীতির ভিত্তিতে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক দূরত্ব বজায় রেখেছে। তবে সমালোচকরা বলছেন, এই অবস্থানের ফলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক কার্যত অচল হয়ে পড়েছে। ফলে পুরো অঞ্চলের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্য বর্তমানে দ্রুত পরিবর্তিত হচ্ছে। পাকিস্তান একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সম্পর্ক বজায় রেখে নিজের কৌশলগত গুরুত্ব বাড়াচ্ছে। অন্যদিকে ভারত তার কঠোর অবস্থান বজায় রাখলেও নতুন কিছু কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

তবে বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন, ভারত-পাকিস্তান সম্পর্কের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার জন্য নতুন করে সংলাপ, কূটনৈতিক যোগাযোগ এবং আস্থার পরিবেশ তৈরির বিকল্প নেই। দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করবে এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের সম্পর্ক কোন পথে এগোয় তার ওপর।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৫৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৫৬

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৫৬

আন্তর্জাতিক

হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব

সৌদি আরবের ওপর হামলা বন্ধ এবং যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে ইরান মারফত ইয়েমেনের হুথি গোষ্ঠীকে ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব করেছে সৌদি আরব। গালফ অঞ্চলের কূটনৈতিক সূত্রগুলোর বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যমে এই তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) টাইমস অফ ইন্ডিয়াতে এই সংবাদের সত্যতা প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান […]

হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৭ অক্টোবর ২০২৬, ১২:২৭

সৌদি আরবের ওপর হামলা বন্ধ এবং যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে ইরান মারফত ইয়েমেনের হুথি গোষ্ঠীকে ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব করেছে সৌদি আরব। গালফ অঞ্চলের কূটনৈতিক সূত্রগুলোর বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যমে এই তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) টাইমস অফ ইন্ডিয়াতে এই সংবাদের সত্যতা প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার জন্য তেহরান সফর করেন। একটি কূটনৈতিক সূত্র দাবি করেছে, সৌদি মন্ত্রী তার হারকিউলিস সামরিক পরিবহন বিমানে করে এই ১০০ কোটি ডলার অর্থ তেহরানে নিয়ে এসেছিলেন। তবে অর্থ হস্তান্তরের বিষয়টি কোনো সৌদি কর্মকর্তা নিশ্চিত করেননি।

তেহরানের এই আলোচনায় উপস্থিত ছিলেন তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন, পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনীর, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক মহসেন রেজাই এবং ইসলামিক রিভোলিউশনারি গার্ড কর্পসের শীর্ষ কর্মকর্তারা।

সৌদি বিমানবন্দর ও তেল স্থাপনায় হুথিদের ক্রমাগত হামলার কারণে সৌদি আরবে অর্থনৈতিক ক্ষতি হওয়ায় ইরান মধ্যস্থতার এই প্রস্তাব দিয়েছিল।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের বিষয়ে এক সরকারি বিবৃতিতে জানায়, ‘প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের তেহরান সফরটি বর্তমান সংকটের পক্ষগুলোর মধ্যে উত্তেজনা হ্রাস, সংলাপ ও কূটনৈতিক সমাধানকে উৎসাহিত করা

এবং কাতার রাজ্য ও ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের পরিচালিত মধ্যস্থতা প্রচেষ্টাকে সমর্থন করার জন্য ন্যাটো-রীতির এই জোটের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এসেছে।’

ইসরায়েলি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এক সৌদি কর্মকর্তা অর্থ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত না করলেও জানান, তিন বছর আগে পৌঁছানো সমঝোতা বাস্তবায়নেই সংঘাতের মূল কারণ।

ঐ সমঝোতার আওতায় হুথিদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলের সরকারি কর্মচারীদের বেতন এবং অবকাঠামো পুনর্নির্মাণে সরাসরি অর্থিক সহায়তা দেওয়ার কথা ছিল, যার বিনিময়ে হুথিরা হামলা বন্ধ রাখবে। হুথিরা সৌদি আরবকে অঙ্গীকার ভঙ্গের অভিযুক্ত করলেও সৌদি আরবের অবস্থান হলো তারা কোনো সামরিক ব্ল্যাকমেইলের মুখে নতুন করে যুদ্ধবিরতিতে যাবে না।

মক্কা যৌথ প্রতিরক্ষা জোট এবং ইরানি নেতৃত্বের মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক, যা মূলত গত সপ্তাহে পাকিস্তানি সেনাপ্রধানের তেহরান সফরের সময় রূপ নেয়। ইরানের ১০০ কোটি ডলারের এই প্রস্তাব বা বিমানে অর্থ বহনের দাবিটি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৫৬