দুই একটা ছ্যাচড়া পাগলের প্রলাপে প্রধানমন্ত্রী তারেক রহমান ভীত নন বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
আজ শুক্রবার সকালে মাদারিপুর পৌর এলাকার ডাকবাংলো মাঠে মাসব্যাপী ঈদ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন।
মাদারীপুর-৩ আসনের এমপি ও কেন্দ্রীয় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, একটা দল প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সমালোচনার নামে নোংরামিতে মেতে উঠেছেন।
তাদেরকে সর্তক করে বলতে চাই, আপনারা সমালোচনার নামে প্রধানমন্ত্রীর চরিত্র হরনের চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। তিনি কোন পকেটের প্রধানমন্ত্রী নয়। আপনাদের নোংরামির জবাব দেশের জনগণ অচিরেই কঠিনভাবে দিয়ে দেবে।
তিনি আরও বলেন, তারেক রহমান দেশের উন্নয়নের দিকে মনোযোগ দেওয়ায় একটি মহল তাকে নিয়ে দিনরাত অপপ্রচার চালাচ্ছে। সমালোচনার নামে ভালো কাজে বাধাগ্রস্ত করছে। কোন অপ্রচারই তারেক রহমানকে ঠেকিয়ে রাখতে পারবে না।
আমাদের বিএনপির নেতাকর্মীদের আরও বেশি সজাগ থাকতে হবে। কোন ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। দেশের সকল নেতাকর্মীদের চোখ কান খোলা রেখে ষড়যন্ত্রের প্রতিবাদ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বেপারী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, পৌসসভা বিএনপির সাবেক সভাপতি কামাল বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নুরে আলম সান্টু, পৌরসভার মেয়র প্রার্থী যুবদল নেতা শিকদার মোহাম্মদ মামুন,
বিএনপি নেতা মো. ইব্রাহিম, সাবেক ছাত্রদল নেতা কাওসার হোসেন নান্না, স্বেচ্ছাসেবকদল নেতা নাজমুল হোসেন, যুবদল নেতা তুহিন হাওলাদার, নাজুমল হোসেন উপজেলা ছাত্রদলের আহব্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব সাইফুল মুন্সি, পৌরসভা ছাত্রদলের আহব্বায়ক হাসান হাওলাদার ও কলেজ ছাত্রদলের আহব্বায়ক শাহিন প্রমুখ।