জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় তারাকান্দা উপজেলা তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আগামী বৃহস্পতিবার ২১ মে পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ মেলা চলবে।
মেলায় খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, অনলাইন আবেদনসহ বিভিন্ন ভূমি সেবা বিষয়ে সরাসরি তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে। ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন করে সাধারণ মানুষের জন্য দ্রুত, সহজ ও সুশৃঙ্খল সেবা নিশ্চিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মেলায় অংশগ্রহণকারী সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
তারাকান্দা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ময়মনসিংহ উত্তর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নাজমুস ছালেহীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ ফজলে রাব্বি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান, সাব-রেজিস্ট্রার রহমত উল্লাহ লতিফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তানবীর আহম্মেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষস সেবাগ্রহীতা অংশগ্রহণ করেন।