মহরম হাসান মাহিম,খুলনা
অদ্য রবিবার, ইংরেজি ১৫ই মার্চ, ২৫ রমজান, খুলনা জেলা গণঅধিকার পরিষদ (জিওপি) এর আয়োজনে নগরীর শিববাড়ি মোড়ে দাদা কিচেনে একটি ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন খুলনা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি জি.এম. আজিজুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্র কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও অর্থ সমন্বয়কারী জিলু খান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্র কমিটির দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান, খুলনা মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো: বিল্লাল হোসেন,
খুলনা মহানগরের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ জ্বালানি ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক এস.কে. রাশেদ, কেন্দ্র কমিটির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক আনোয়ারা আহমেদ মালা এবং জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি বিল্লাল হাওলাদার।
অন্যান্য উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তফা বিলাল, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মাতুব্বর, যুগ্ম সেক্রেটারি মোহাম্মদ আলী, পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সোহাগ মোল্যা, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হাসান রাজ, জেলা ও মহানগর যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ এবং ছাত্র নেতৃবৃন্দ।
গণঅধিকার পরিষদ খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক মো: মাজেদুল ইসলাম মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সাংগঠনিক কার্যক্রম ও পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আলোচনা শেষে দোয়া এবং ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘটে