মোঃআতেফ ভূঁইয়া, গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারীসহ বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
রোববার (১৫ মার্চ) বাসন থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, দেশীয় অস্ত্র আইনের একটি মামলায় তদন্তে সন্দেহভাজন দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন বিল্লাল হোসেন (৩০) ও উসমান গণি (৪০)। পুলিশের ভাষ্য, তারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
এ ছাড়া নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি সিফাত হোসেন শুভ (২৫) আত্মসমর্পণ করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
অভিযানে আরও দুইজন জিআর ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন সাইফুল ইসলাম মিনহাজ (২১) ও নাঈম (২০)।
বাসন থানা পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া পাঁচজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।