বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

একটি দল জুলাইয়ের চেতনা মুছে দেওয়ার চেষ্টা শুরু করেছে : ডাকসু ভিপি সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও শিবিরের আন্তর্জাতিক সম্পাদক আবু সাদিক কায়েম বলেছেন, আমরা লক্ষ্য করছি, নির্বাচন-পরবর্তীৎসময়ে একটি দল জুলাইয়ের চেতনাকে মুছে দেওয়ার চেষ্টা শুরু করেছে। তারা জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করতে চায় না। তারা শহীদ ওসমান হাদির লড়াইকে ধারণ করতে চায় না। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে রূপনগর-পল্লবীর কৃতী […]

একটি দল জুলাইয়ের চেতনা মুছে দেওয়ার চেষ্টা শুরু করেছে : ডাকসু ভিপি সাদিক কায়েম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:৫০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও শিবিরের আন্তর্জাতিক সম্পাদক আবু সাদিক কায়েম বলেছেন, আমরা লক্ষ্য করছি, নির্বাচন-পরবর্তীৎসময়ে একটি দল জুলাইয়ের চেতনাকে মুছে দেওয়ার চেষ্টা শুরু করেছে। তারা জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করতে চায় না। তারা শহীদ ওসমান হাদির লড়াইকে ধারণ করতে চায় না।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে রূপনগর-পল্লবীর কৃতী শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম, যারা সবসময় রাজপথে ইনসাফের কথা বলেছে, যারা স্বাধীনতার চেতনা ধারণ করেছে, যারা জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বুকে লালন করে- তাদের সবসময় সজাগ থাকতে হবে। এই লড়াই দীর্ঘ। কিন্তু আমরা এই লড়াইয়ে বিজয়ী হবো ইনশাল্লাহ।

তিনি বলেন, বাংলাদেশে যতদিন ইনসাফ কায়েম না হবে, যতদিন বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠিত না হবে, ততদিন আমাদের লড়াই-সংগ্রাম চলবে। এই সংগ্রামে আমরা আছি। আপনারা থাকবেন তো?

ডাকসু ভিপি ছাত্রদের উদ্দেশে বলেন, আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো- এই পবিত্র রমজান মাসে ইফতার, সেহরি, কিয়ামুল লাইল, তারাবিহর নামাজের পর এবং পাঁচ ওয়াক্ত নামাজ শেষে আমরা আমাদের শহীদদের জন্য দোয়া করি। বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদদের জন্য, বাংলাদেশের আজাদি আন্দোলনের সব শহীদের জন্য এবং শহীদ ওসমান হাদির জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করবো। আমরা কি পারবো? ইনশাল্লাহ, পারবো।

তিনি আরও বলেন, একই সঙ্গে আমি আবারও বলছি রমজান মাস আমাদের আত্মশুদ্ধির মাস, কোরআন নাজিলের মাস। আসুন, আমরা চেষ্টা করি পবিত্র কোরআন মাজিদ অর্থসহ অন্তত একবার খতম করার। প্রতিদিন কিয়ামুল লাইল আদায় করার চেষ্টা করি। সেই কিয়ামুল লাইলে আমরা আমাদের ব্যক্তিগত, পারিবারিক, একাডেমিক এবং জাতীয় সমস্যার কথা আল্লাহর কাছে তুলে ধরবো। আল্লাহ তা’আলা আমাদের এত দান করবেন, যা আমরা কল্পনাও করতে পারি না।

সাদিক কায়েম বলেন, আমরা সে সমাজের স্বপ্ন দেখি যেখানে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, রাহাজানি থাকবে না। ইনশাল্লাহ, আমরা সেই সমাজ প্রতিষ্ঠা করবো। তরুণরা যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

কেউ যদি অন্যায়ভাবে ক্ষমতা কুক্ষিগত করতে চায়, তারা সফল হবে না ইনশাল্লাহ। আমরা ঐক্যবদ্ধভাবে শহীদদের রেখে যাওয়া আমানত রক্ষা করবো। আমরা গড়ে তুলবো একটি নতুন বাংলাদেশ, ইনসাফভিত্তিক বাংলাদেশ। শহীদ ওসমান হাদির যে লড়াই, যে আজাদির লড়াই- সেই লড়াই আমরা জারি রাখবো, ইনশাল্লাহ।

এ সময় স্থানীয় সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন বলেন, বর্তমানে তরুণ প্রজন্ম নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন। তারা সঠিক পথে চলে কি না। তাদের বন্ধু বাছাই সঠিক হয় কি না, বিপথগামী হয় কি না। বর্তমান শিক্ষাব্যবস্থা থেকে বেশিরভাগ ক্ষেত্রে অসৎ, স্খলিত ও দুর্নীতিবাজ তৈরি হচ্ছে। এটা উদ্বেগের। অভিভাবক ও জনমানুষের উদ্বেগকে গুরুত্ব দিয়ে ছাত্র সমাজের মধ্যে কাজ করছে ইসলামী ছাত্রশিবির। তরুণ প্রজন্মকে সুপথে পরিচালিত করা এবং তাদের আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য করে গড়ে তুলছে। সততা, আদর্শ ও যোগ্যতার কারণেই সারাদেশে প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীরা শিবিরকে তাদের সমর্থন দিয়েছে। অভিভাবকরাও শিবিরকে পছন্দ করছে।

তিনি বলেন, আপনাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের আংশিক বিজয় হয়েছে। পূর্ণাঙ্গ বিজয় হয়তো হয়নি। ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে সেটাও পারবো।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা হাফেজ আবুল কালাম পাঠান, শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি হাফেজ আবু তাহের, সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ মো. নাছির উদ্দীন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২৭

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬২

রাজনীতি

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া […]

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার স্টেপ নেওয়া শুরু করেছে, এটা গুড সাইন। তবে যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ সেহেতু আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে জড়িত সবাই শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও লেখেন, ‘হামলায় সরাসরি জড়িত এমন যাদের নাম পত্রিকায় এসেছে তাদের অনেককেই আমরা অন্য আরেকজন সংরক্ষিত এমপির সাথে পরবর্তীতেও ঘটনাস্থলে প্রেসের সামনে আসতে দেখেছি। তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’a

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২৭

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২৭