মোঃ হাসনাইন , ভোলা:
ভোলায় বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪৪ হাজার টাকা।
কোস্ট গার্ড সূত্র জানায় বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৩টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা সদর থানাধীন মুহুরী পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে উল্লেখিত পরিমাণ গাঁজা উদ্ধারসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন হারুন (৩০), পিতা: মো. আবুল কালাম, গ্রাম: বিএনপি বাজার চরসামাইয়া, ডাকঘর: ইলিশা হাট, থানা: ভোলা সদর এবং মো. রবিউল ইসলাম (২০), পিতা: মো. সেলিম, গ্রাম: মুহুরী পাড়া চরসামাইয়া, থানা: ভোলা সদর, জেলা: ভোলা।
পরবর্তীতে জব্দকৃত আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।