সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

পরীক্ষা বর্জন করে আন্দোলন, শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কয়েকটি সংগঠন চলমান বার্ষিক পরীক্ষা বর্জন ও কর্মবিরতির ঘোষণা দেওয়ায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কঠোর অবস্থান নিয়েছে। মন্ত্রণালয় বলেছে, কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে ঝুঁকির মুখে ফেলে এমন কর্মসূচি সরকারি চাকরি আইন ও আচরণ বিধিমালার পরিপন্থি। এসব কার্যক্রমে যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে। বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা […]

নিউজ ডেস্ক

০৩ ডিসেম্বর ২০২৫, ২২:২৪

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কয়েকটি সংগঠন চলমান বার্ষিক পরীক্ষা বর্জন ও কর্মবিরতির ঘোষণা দেওয়ায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কঠোর অবস্থান নিয়েছে। মন্ত্রণালয় বলেছে, কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে ঝুঁকির মুখে ফেলে এমন কর্মসূচি সরকারি চাকরি আইন ও আচরণ বিধিমালার পরিপন্থি। এসব কার্যক্রমে যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পরও কিছু সংগঠন ইচ্ছাকৃতভাবে পরীক্ষা গ্রহণে বাধা সৃষ্টি করছে। কোথাও কোথাও পরীক্ষা নিতে আগ্রহী শিক্ষকদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনাও ঘটেছে—যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির বিষয়ে মন্ত্রণালয় অবহিত রয়েছে। সহকারী শিক্ষকদের মূল দাবি—১১তম গ্রেডে বেতন উন্নীতকরণ, ১০ ও ১৬ বছর চাকরি সমাপনান্তে উচ্চতর গ্রেড প্রদানের জটিলতা দূর করা, এবং প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি—ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ দাবিগুলো নিয়ে অর্থ উপদেষ্টা, বেতন কমিশন–২০২৫-এর চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

এছাড়া গত ৭ আগস্ট সহকারী শিক্ষকদের বেতনস্কেল ১৩তম থেকে ১১তম গ্রেডে উন্নীত করার প্রস্তাব বেতন কমিশনের কাছে পাঠানো হয়েছে। গত ১০ নভেম্বর অর্থ বিভাগের সঙ্গে বৈঠকে জানানো হয়, কমিশনের প্রতিবেদন পাওয়ার পরই অর্থ বিভাগ পরবর্তী পদক্ষেপ নেবে।

মন্ত্রণালয় পরিষ্কারভাবে জানায়, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে অবিলম্বে কাজে যোগদান করতে হবে এবং তৃতীয় প্রান্তিকের পরীক্ষা যথাযথভাবে সম্পন্ন করতে হবে। অন্যথায় চাকরি আইন, আচরণ বিধিমালা ও ফৌজদারি আইনের আওতায় ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প থাকবে না।

সরকার মনে করছে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ অযথা ঝুঁকির মুখে ঠেলে দেওয়া কোনভাবেই মেনে নেওয়া হবে না—এ কারণেই পরিস্থিতি মোকাবিলায় কঠোর অবস্থানে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

অন্যান্য খবর

জীবনের প্রথম সিনেমায় মাত্র ৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী রিনা খান

আনোয়ার আরমান : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি। সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান। অভিনেত্রী রিনা খান […]

নিউজ ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ১৭:৪৫

আনোয়ার আরমান :

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি।

সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান।

অভিনেত্রী রিনা খান জানান, ১৯৮২ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার যাত্রা শুরু হয়। জীবনের প্রথম চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র পাঁচ হাজার টাকা। সেই পাঁচ হাজার টাকা দিয়েই শুরু হয়েছিল তার দীর্ঘ অভিনয় জীবনের পথচলা।

রিনা খানের দাবি, এখন পর্যন্ত তিনি ৮০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ এই পথচলায় নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও খলচরিত্রেই দর্শকদের কাছে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

পর্দায় ভয়ংকর ও কঠোর চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে রিনা খান অত্যন্ত সহজ-সরল ও আন্তরিক স্বভাবের একজন মানুষ।

বর্তমানে সিনেমাতে কম কাজ থাকলেও থেমে নেই তার পথচলা। নিয়মিত নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন এই গুণী অভিনেত্রী।

অন্যান্য খবর

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়। ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর […]

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্য দিয়ে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের সম্ভাব্য প্রার্থী সামনে আনল জামায়াতে ইসলামী।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৬৩

নিউজ ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭