আমজাদ শিবলু ,সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর মধ্যম মোহাম্মদপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন ওরফে ডিস বেলাল (৬০) এবং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জয়নাল আবদিন বাবুলের ভাগ্নে আজিজুল হক ইমন (২২) কে গ্রেফতার করেছে সেনবাগ থানার পুলিশ।
সোমবার দিবাগত রাতে প্রায় সাড়ে তিনটার দিকে সেনবাগ থানার একাধিক টিম পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে। এ বিষয়ে গণমাধ্যম কে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান জানান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বেলাল হোসেনকে বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।
আর ইমনকে ধারা ১৫১ অনুযায়ী আটক দেখানো গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরের পর তাদেরকে নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।