মোঃ হাসনাইন আহমেদ, ভোলা
ভোলা সদর উপজেলায় বাংলাদেশ কোস্ট গার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ তিনজন দুষ্কৃতকারী আটক হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ১১ মার্চ ২০২৫, মঙ্গলবার মধ্যরাত ৩টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি বেইস ভোলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে ইলিশা ও চরসামাইয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ ইমরান (২৭), মোঃ শহীদ (৪৭) ও সাগর (২৩) নামের তিনজনকে আটক করা হয়।
তাদের কাছ থেকে ১০টি দেশীয় অস্ত্র, ৪ পিস ইয়াবা, ১০ গ্রাম গাঁজা ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃতরা ভোলা সদর উপজেলার ইলিশা ও চরসামাইয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
এ বিষয়ে কোস্ট গার্ড স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এসব তথ্য জানায়
পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।