সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

তালায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসার ছাত্রকে মারপিটের, গ্রেফতারের দাবিতে মানববন্ধন

শেখ নজরুল ইসলাম, তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নূরানী মাদ্রাসার ছাত্র এনামুল গাজীকে মারপিট করেছে প্রতিবেশী আওয়ামী লীগের দোসর আলাউদ্দিন মোড়ল তাকে দ্রুত  গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আলাউদ্দিন মোড়ল সে খলিলনগর ইউনিয়নের মৃত সাহেব আলী মোড়লের ছেলে।  শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার খলিলনগর ইউনিয়নের শানাপাড়া মসজিদ সংলগ্ন স্হানে এ মানব বন্ধন […]

প্রতিনিধি ডেস্ক

২২ ফেব্রুয়ারী ২০২৫, ২২:১৩

শেখ নজরুল ইসলাম, তালা প্রতিনিধি:

সাতক্ষীরার তালায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নূরানী মাদ্রাসার ছাত্র এনামুল গাজীকে মারপিট করেছে প্রতিবেশী আওয়ামী লীগের দোসর আলাউদ্দিন মোড়ল তাকে দ্রুত  গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আলাউদ্দিন মোড়ল সে খলিলনগর ইউনিয়নের মৃত সাহেব আলী মোড়লের ছেলে। 

শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার খলিলনগর ইউনিয়নের শানাপাড়া মসজিদ সংলগ্ন স্হানে এ মানব বন্ধন ও ঝাড়ু মিছিল কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন কামরুজ্জামান লেলিন সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক সাতক্ষীরা জেলা।তিনি বক্তব্যে বলেন – আলাউদ্দিন মোড়ল আওয়ামী লীগের দোষর তার অপকর্মের শেষ নেই। এনামুল মাদরাসা থেকে ফেরার সময় হটাৎ আলাউদ্দিন সামনে পড়লে আলাউদ্দিন হত্যার উদ্দেশ্যে এনামুলকে কিল ঘুষি মেরে নিল ফোলা জখম হয়েছে। তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী কামাল গাজী জানান- আলাউদ্দিন মোড়ল এনামুলকে যখন  হত্যার উদ্দেশ্য যখন মারধর করতেছিলো তখন বাঁচাও বাঁচাও বলে চিতকার করতে শুনে আমরা ঘটনাস্থলে উপস্থিত হলে আলাউদ্দিন

এনামুলকে ছেড়ে দৌড়ে পালিয়ে যায়।

অন্যান্য খবর

জীবনের প্রথম সিনেমায় মাত্র ৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী রিনা খান

আনোয়ার আরমান : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি। সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান। অভিনেত্রী রিনা খান […]

নিউজ ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ১৭:৪৫

আনোয়ার আরমান :

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি।

সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান।

অভিনেত্রী রিনা খান জানান, ১৯৮২ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার যাত্রা শুরু হয়। জীবনের প্রথম চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র পাঁচ হাজার টাকা। সেই পাঁচ হাজার টাকা দিয়েই শুরু হয়েছিল তার দীর্ঘ অভিনয় জীবনের পথচলা।

রিনা খানের দাবি, এখন পর্যন্ত তিনি ৮০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ এই পথচলায় নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও খলচরিত্রেই দর্শকদের কাছে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

পর্দায় ভয়ংকর ও কঠোর চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে রিনা খান অত্যন্ত সহজ-সরল ও আন্তরিক স্বভাবের একজন মানুষ।

বর্তমানে সিনেমাতে কম কাজ থাকলেও থেমে নেই তার পথচলা। নিয়মিত নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন এই গুণী অভিনেত্রী।

অন্যান্য খবর

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়। ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর […]

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্য দিয়ে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের সম্ভাব্য প্রার্থী সামনে আনল জামায়াতে ইসলামী।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৬৩

নিউজ ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭