শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

খেলা

নির্বাচন সুষ্ঠু না হলে ‘প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে’

“যদি সরকারি হস্তক্ষেপ বন্ধ না হয় তবে আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে, রাজনৈতিকভাবেও এই হস্তক্ষেপ মোকাবিলা করা হবে।”

নিউজ ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে উত্তেজনা চরমে উঠেছে। নির্বাচন প্রক্রিয়ায় সরকারি হস্তক্ষেপ হলে বিসিবি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। অন্যদিকে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে কাউন্সিলর নিয়ন্ত্রণের অভিযোগ তুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

রোববার রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলন করে তামিম ইকবালসহ কয়েকজন প্রভাবশালী ক্রিকেট সংগঠক অভিযোগ করেন, বিসিবি সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক এবং সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিরা নিজেদের পছন্দসই প্রার্থীদের সুবিধা করে দিতে জেলা ও বিভাগীয় পর্যায়ে কাউন্সিলরশিপ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। স্থানীয় ক্রিকেট সংগঠকদের ওপর মন্ত্রণালয় ও ক্রীড়া পরিষদের পক্ষ থেকে চাপ প্রয়োগেরও অভিযোগ তোলা হয়।

সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে তামিম ইকবাল বলেন, “বিসিবির নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হতে হবে। এখানে সরকারি হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। নির্বাচনের আগে কাউন্সিলরশিপ নিয়ে ছলচাতুরি মেনে নেওয়া হবে না।”

একই সংবাদ সম্মেলনে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের কাউন্সিলর পদ পাওয়া বিএনপি নেতা ইশরাক হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন,

“যদি সরকারি হস্তক্ষেপ বন্ধ না হয় তবে আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে, রাজনৈতিকভাবেও এই হস্তক্ষেপ মোকাবিলা করা হবে।”

আগামী ৪ অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ইতোমধ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিশনের অন্য দুই সদস্য হলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিসিবির নির্বাচনকে ঘিরে যে ধরনের রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে, তা দেশের ক্রীড়া প্রশাসনকে সরাসরি রাজনৈতিক প্রভাবের মধ্যে টেনে আনছে। ক্রিকেট সংগঠকদের এই প্রকাশ্য অভিযোগ প্রমাণ করছে, মাঠের খেলাই নয়, এখন বোর্ডের নির্বাচনী লড়াইয়েও শক্তি ও প্রভাব খাটানো হচ্ছে। এই পরিস্থিতি নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনাকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে।

খেলা

সাংবাদিকরা ব্রাজিলের ফুটবলারদের অসুস্থ করে ফেলছে: নেইমার

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র আবারও দেশটির সংবাদমাধ্যমের কঠোর সমালোচনা করেছেন। তার অভিযোগ, ভিত্তিহীন সংবাদ ও গুজব ছড়িয়ে সাংবাদিকরা খেলোয়াড়দের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছেন। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় নেইমার জুনিয়র প্রজেক্ট ইনস্টিটিউটের ষষ্ঠ বার্ষিক নিলাম অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। গত কয়েক সপ্তাহ ধরেই ব্রাজিলের গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ নেইমার। বিশ্বকাপ থেকে ফেরার পর […]

সাংবাদিকরা ব্রাজিলের ফুটবলারদের অসুস্থ করে ফেলছে: নেইমার

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

০৪ আগস্ট ২০২৬, ১৩:১৩

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র আবারও দেশটির সংবাদমাধ্যমের কঠোর সমালোচনা করেছেন। তার অভিযোগ, ভিত্তিহীন সংবাদ ও গুজব ছড়িয়ে সাংবাদিকরা খেলোয়াড়দের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছেন।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় নেইমার জুনিয়র প্রজেক্ট ইনস্টিটিউটের ষষ্ঠ বার্ষিক নিলাম অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

গত কয়েক সপ্তাহ ধরেই ব্রাজিলের গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ নেইমার। বিশ্বকাপ থেকে ফেরার পর তাকে নিয়ে ক্যাসিনোতে যাওয়ার খবর প্রকাশ এবং পরে সান্তোসে ফেরার পর ড্রেসিংরুমের বিভিন্ন ঘটনা গণমাধ্যমে আসার পর থেকেই এই অসন্তোষ আরও বেড়েছে।

তবে এসব খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নেইমার। তিনি দাবি করেন, সান্তোসের ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো এবং প্রচারিত অনেক খবরই বাস্তবতার সঙ্গে মেলে না।

অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশে নেইমার বলেন, ‘আমার মনে হয় ব্রাজিলের একটি বড় অংশের সংবাদমাধ্যম ফুটবলারদের অসুস্থ করে ফেলছে। এটা এমন একটি পেশা, যা সবচেয়ে বেশি পরিচিত, আবার সবচেয়ে বেশি আক্রমণেরও শিকার। তাই কী প্রকাশ করা হচ্ছে, সে বিষয়ে আরও দায়িত্বশীল হওয়া উচিত। বেশিরভাগ ক্ষেত্রেই যা প্রকাশ করা হয়, তা সত্য নয়। এতে খেলোয়াড়, তাদের পরিবার, ভক্ত এবং ক্যারিয়ার—সবকিছুর ওপর নেতিবাচক প্রভাব পড়ে।’

তিনি আরও বলেন, ‘আমি শুধু অনুরোধ করব, বানানো বা যাচাই না করা তথ্য প্রকাশের আগে আরও সতর্ক থাকুন। কারণ এভাবে চলতে থাকলে অনেক ফুটবলার মানসিকভাবে ভেঙে পড়বে।’

খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে নেইমার বলেন, ‘একজন পেশাদার ফুটবলারের মানসিক শক্তি থাকা প্রয়োজন। আমার নিজের মানসিকতা হয়তো অনেক দৃঢ়, কিন্তু সবার ক্ষেত্রে তা এক নয়। কেউ বেশি আঘাত পায়, কেউ কম। তাই হাতে মাইক্রোফোন থাকলেই যা খুশি বলা ঠিক নয়। পরদিন যদি সেই খবর মিথ্যা প্রমাণিত হয়, তখন আর কেউ সেটি সংশোধনও করে না। এ ধরনের আচরণ একসময় সীমা ছাড়িয়ে যায়।’

সম্প্রতি নেইমারকে ঘিরে প্রকাশিত একাধিক প্রতিবেদনের প্রেক্ষাপটেই তার এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

খেলা

আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান

নিজের দেশে ফেরা এবং তারকাখ্যাতি (স্টারডম) নিয়ে সম্প্রতি এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও রাজনীতিবিদ সাকিব আল হাসান। সম্প্রতি গণমাধ্যম ক্রিকফ্রেঞ্জির (Cricfrenzy) সাথে এক সাক্ষাৎকারে দেশে ফেরার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এই বক্তব্য দেন। সাকিব আল হাসান মনে করেন, তিনি দেশে ফিরলে ভক্ত-সমর্থকদের মাঝে যে অভূতপূর্ব আলোড়ন তৈরি হবে, তাতে ঢাকা […]

আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ জুলাই ২০২৬, ১৯:৪৯

নিজের দেশে ফেরা এবং তারকাখ্যাতি (স্টারডম) নিয়ে সম্প্রতি এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও রাজনীতিবিদ সাকিব আল হাসান।

সম্প্রতি গণমাধ্যম ক্রিকফ্রেঞ্জির (Cricfrenzy) সাথে এক সাক্ষাৎকারে দেশে ফেরার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এই বক্তব্য দেন।

সাকিব আল হাসান মনে করেন, তিনি দেশে ফিরলে ভক্ত-সমর্থকদের মাঝে যে অভূতপূর্ব আলোড়ন তৈরি হবে, তাতে ঢাকা শহর থমকে বা অচল হয়ে যেতে পারে। তার মতে, এই বিশাল জনসমাগম বা গণরিয়েকশনের ভয়েই অনেকে তাকে দেশে ফিরতে দিতে চাচ্ছেন না।

বর্তমানে তিনি আশাবাদী যে খুব দ্রুতই (হতে পারে আগামী মাসগুলোতে) পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি দেশে ফিরবেন, আদালতে মামলার আইনি লড়াই লড়বেন এবং বাংলাদেশ দলের জার্সি গায়ে মাঠ থেকে সম্মানজনক বিদায় নেবেন।

খেলা

এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এমবাপ্পেকে আনার চেষ্টা চলছে। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন […]

এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

০৩ আগস্ট ২০২৬, ১৭:২৭

ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এমবাপ্পেকে আনার চেষ্টা চলছে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশজুড়ে ফুটবলের নতুন জোয়ার সৃষ্টি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার আশা, প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিশ্ব ফুটবলের অন্যতম তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনা সম্ভব হবে।

প্রতিমন্ত্রী জানান, প্রতিযোগিতাকে আরও বিস্তৃত করতে উপজেলা পর্যায়ে একটি মাঠের পরিবর্তে চার থেকে পাঁচটি মাঠে একযোগে খেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেওয়ার সুযোগ পাবে এবং ফুটবল উৎসবের পরিবেশ তৈরি হবে।

তিনি আরও বলেন, কোনো কারিগরি কলেজ, মাদ্রাসা, উচ্চবিদ্যালয় বা সাধারণ কলেজ দল গঠন করতে ব্যর্থ হলে তাদের এমপিও স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ছাত্রসংখ্যা কম হলেও বিকল্প উপায়ে দল গঠন নিশ্চিত করতে হবে। পাশাপাশি কোনো প্রতিষ্ঠান কেন দল গঠন করতে পারছে না, সেটিও খতিয়ে দেখা হবে।

এ ছাড়া প্রতিটি ভেন্যুতে একজন প্রথম শ্রেণির কর্মকর্তার নেতৃত্বে ভেন্যু কমিটি গঠন এবং উপজেলা পর্যায়ে অংশগ্রহণকারী দলগুলোর যাতায়াত ও অন্যান্য ব্যয়ের জন্য স্থানীয়ভাবে সহায়তার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।