শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

খেলা

মরহুম শাহজালাল শিকদার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

আক্কাছ, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকায় মরহুম শাহ্জালাল শিকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় বেতকা ইউনিয় উচ্চবিদ্যালয়ের মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহন করেন খিলপাড়া তরুণ সংঘ বনাম বেতকা সেভেন স্টার। খেলাটি আয়োজন করেন ইউনাটেড ফ্রেন্ডস সোসাইটি।খেলাটি উদ্ধোধন করেন বেতকা ইউনিয় উচ্চবিদ্যালয়ের সাবেক সভাপতি মরহুম শাহজালাল শিকদারের […]

প্রতিনিধি ডেস্ক

২৩ ফেব্রুয়ারী ২০২৫, ২০:৩৪

আক্কাছ, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকায় মরহুম শাহ্জালাল শিকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৪টায় বেতকা ইউনিয় উচ্চবিদ্যালয়ের মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহন করেন খিলপাড়া তরুণ সংঘ বনাম বেতকা সেভেন স্টার। খেলাটি আয়োজন করেন ইউনাটেড ফ্রেন্ডস সোসাইটি।খেলাটি উদ্ধোধন করেন বেতকা ইউনিয় উচ্চবিদ্যালয়ের সাবেক সভাপতি মরহুম শাহজালাল শিকদারের ছেলে তারিক আল হাসান লিউ শিকদার।

ফাইনাল খেলাটি অতি যাক জমক পুর্ন ভাবে খেলাটি আযোজন করা হয়েছে। খেলার প্রথম অধ্যায় কোন গোল না হলেও দ্বীতীয় অধ্যায়ের ১৫ মিনিটের সময় বেতকা সেভেন স্টার প্রথমে ১ টি গোল করেন পরে ২৫ মিনিটের সময় খিলপাড়া তরুণ সংঘ গোল করে খেলাটি সমতায় ফিরিয়ে আনলেও খেলা শেষ হয়ে অতিরিক্ত ১মিনিটি বেতকা সেভেন স্টার ২য় গোলটি করে ২-১ গোলে বেতকা সেভেন স্টার জয় লাভ করেন।

এসময় উপস্থিত ছিলেন বেতকা ইউনিয় পরিষদের চেয়ারম্যান রোকনজ্জামান শিকদার রিগ্যান,বেতকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবুল বেপারী,সমাজ সেবক মো.শাখাওয়াত হোসেন শেখ,বেতকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউসুফ আলী শিকদার,

বেতকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোতালেব খাঁন পটু,বেতকা বাজার কেন্দ্রীয় মসজিদের সভাপতি হাসান মাসুম শিকদার,সমাজ সেবক হাবিবুর রহমান হবি বেপারী,ইখতিয়ার হোসেন শিকদার ডলার,আব্দুল্লাপুর ইউপি সদস্য মোশারফ হোসেন মাদবর,প্রমুখ। 

খেলাটিতে চ্যাম্পিয়ান পুরুস্কার হিসাবে একটি ফ্রিজ ও রানারচ আপ পুরুস্কার একটি ৪৩ ইঞ্চি স্মাট টিভি দেওয়া হয়।

খেলা

পূবাইলে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের ম্যাচে জয় আর্জেন্টিনার

গাজীপুরের পূবাইলে স্থানীয় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের নিয়ে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল সমর্থক দলকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা সমর্থক দল।

নিউজ ডেস্ক

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩

মো. আতেফ ভূঁইয়া, গাজীপুর সদর প্রতিনিধি

গাজীপুর মহানগরের পূবাইলে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের স্থানীয় সমর্থকদের নিয়ে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ব্রাজিল সমর্থক দলকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা সমর্থক দল।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পূবাইল থানার মাজুখান পশ্চিমপাড়া এলাকার মাজুখান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। স্থানীয় যুবকদের উদ্যোগে আয়োজিত খেলাকে কেন্দ্র করে মাঠ ও আশপাশে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবাইল থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. মনসুর আলী। মাজুখান সততা বেকারির স্বত্বাধিকারী মো. আজহার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক সদস্য মো. শাহিন সিকদার।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি মো. রবিউল আলম, সাধারণ সম্পাদক ফয়সাল ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক আবু সাঈদ চৌধুরী ও প্রচার সম্পাদক আসিফ রায়হান। এ ছাড়া মাজুখান বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সহসভাপতি মো. রফিক মিয়া উপস্থিত ছিলেন।

ম্যাচে ধারাভাষ্য ও উপস্থাপনার দায়িত্ব পালন করেন আব্দুল্লাহ আল-হাতেম। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পূবাইল সাংবাদিক ক্লাবের কোষাধ্যক্ষ মো. জাহিদ হাসান প্রভাস। ব্যবস্থাপনায় ছিলেন ৪০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মুন্না খান সাব্বির।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মো. মনসুর আলী বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত করা প্রয়োজন। খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন শক্তিশালী করে।

আয়োজকদের ভাষ্য, স্থানীয় তরুণদের খেলাধুলায় আগ্রহী করা এবং আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে সৌহার্দ্য বাড়ানোর উদ্দেশ্যে এ প্রীতি ম্যাচ আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল পূবাইল সাংবাদিক ক্লাব।