রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

খেলা

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির,যাওয়ার আগে আর্জেন্টিনাকে গুছিয়ে দিয়ে যাবেন

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন লিওনেল মেসি। তাই বলে এখনই জাতীয় দলের জার্সি তুলে রাখছেন না খুদে জাদুকর। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের দাবি, ভবিষ্যৎ পরিকল্পনা কোচ লিওনেল স্কালোনিকে জানিয়েছেন তিনি। যাওয়ার আগে আর্জেন্টিনা জাতীয় দলকে গুছিয়ে দিয়ে যেতে চান। স্কালোনি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনেরও তেমনি চাওয়া। সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন মেসি। নিজে আটটি […]

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির,যাওয়ার আগে আর্জেন্টিনাকে গুছিয়ে দিয়ে যাবেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ১৩:২৫

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন লিওনেল মেসি। তাই বলে এখনই জাতীয় দলের জার্সি তুলে রাখছেন না খুদে জাদুকর। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের দাবি, ভবিষ্যৎ পরিকল্পনা কোচ লিওনেল স্কালোনিকে জানিয়েছেন তিনি। যাওয়ার আগে আর্জেন্টিনা জাতীয় দলকে গুছিয়ে দিয়ে যেতে চান। স্কালোনি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনেরও তেমনি চাওয়া।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন মেসি। নিজে আটটি গোল করেছেন, চারটি গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। এ ছাড়া গোলের ২৫-২৬টি সুযোগও তৈরি করেছেন। অনেকটা তাঁর একক নৈপুণ্যেই এবারও ফাইনালে গিয়েছিল আর্জেন্টিনা। তাঁকে বাদ দিয়ে কোনো গোল বা অ্যাসিস্ট না করা চ্যাম্পিয়ন স্পেনের মিডফিল্ডার রদ্রিকে গোল্ডেন দেওয়ায় ভালোই বিতর্ক তৈরি হয়েছে।

ফর্মে থাকা ৩৯ বছরের মেসি কী আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবেন? বিশ্বকাপ শেষে ফুটবল দুনিয়ায় সবচেয়ে চর্চিত প্রশ্নগুলোর একটি এটি। যদিও মেসি এ ব্যাপারে মুখ খোলেননি। তবে আর্জেন্টিনার গণমাধ্যম জানিয়েছে, এখনই অবসর নিচ্ছেন না মেসি।

দেশের স্বার্থে আরও কয়েক মাস জাতীয় দলে খেলবেন তিনি। জাতীয় দলের কোচ স্কালোনির সঙ্গে পরামর্শ করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী বিশ্বকাপের জন্য অতি দ্রুতই জাতীয় দল পুনর্গঠনে হাত দেবেন কোচ স্কালোনি। আর্জেন্টিনা জাতীয় দলের বেশ কজন খেলোয়াড়ের বয়স ৩৫ পেরিয়ে গেছে বা কাছাকাছি।

স্বভাবতই স্কালোনির আগামী বিশ্বকাপের পরিকল্পনায় তারা থাকবেন না। তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া হবে। এই তরুণদের আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে মানিয়ে নেওয়ার যথেষ্ট সময়ও দিতে চান কোচ। জাতীয় দলের এই পরিবর্তনের সময় কোচের পাশে থাকতে চান মেসি। নতুন দল ঠিকঠাক মতো তৈরি হওয়ার আগ পর্যন্ত এই তরুণ ফুটবলারদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেসি।

নিজের অভিজ্ঞতা দিয়ে তরুণদের সহায়তা করতে চান তিনি। নতুন এই দলটা দাঁড়িয়ে গেলেই পাকাপাকিভাবে জাতীয় দলকে বিদায় জানাবেন মেসি।

তবে এই পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে নিজেকে খুব বেশি দিন জড়িত রাখতে চান না ইতিহাসের অন্যতম সেরা এ ফুটবলার। তাই আগামী কয়েক মাসের মধ্যে দল গোছানোর কাজটা করে দিয়ে যেতে চান তিনি। আগামী বিশ্বকাপ তিনি যে খেলবেন না, সেটা কোচের পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) কর্তাদেরও জানিয়ে দিয়েছেন মেসি। তাঁকে ছাড়া পরিকল্পনা করতে বলেছেন।

এএফএ সূত্রের খবর, মেসি অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নিলে তাঁর জন্য জমকালো বিদায়ী ম্যাচের আয়োজন করা হবে। দেশের মাটিতেই শেষবার আকাশি-সাদা জার্সি পরে নামবেন মেসি। কোচের মতো এএফএ কর্তারাও অবসর নিয়ে মেসির ওপর কোনো রকম চাপ সৃষ্টি করতে চান না।

মেসি নিজে জানালে তবেই বিদায়ী ম্যাচের ব্যবস্থা করবেন তারা। ইন্টার মায়ামির এ ফুটবলার বিশ্বকাপ শেষে এখন পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন।

খেলা

সাংবাদিকরা ব্রাজিলের ফুটবলারদের অসুস্থ করে ফেলছে: নেইমার

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র আবারও দেশটির সংবাদমাধ্যমের কঠোর সমালোচনা করেছেন। তার অভিযোগ, ভিত্তিহীন সংবাদ ও গুজব ছড়িয়ে সাংবাদিকরা খেলোয়াড়দের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছেন। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় নেইমার জুনিয়র প্রজেক্ট ইনস্টিটিউটের ষষ্ঠ বার্ষিক নিলাম অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। গত কয়েক সপ্তাহ ধরেই ব্রাজিলের গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ নেইমার। বিশ্বকাপ থেকে ফেরার পর […]

সাংবাদিকরা ব্রাজিলের ফুটবলারদের অসুস্থ করে ফেলছে: নেইমার

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

০৪ আগস্ট ২০২৬, ১৩:১৩

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র আবারও দেশটির সংবাদমাধ্যমের কঠোর সমালোচনা করেছেন। তার অভিযোগ, ভিত্তিহীন সংবাদ ও গুজব ছড়িয়ে সাংবাদিকরা খেলোয়াড়দের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছেন।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় নেইমার জুনিয়র প্রজেক্ট ইনস্টিটিউটের ষষ্ঠ বার্ষিক নিলাম অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

গত কয়েক সপ্তাহ ধরেই ব্রাজিলের গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ নেইমার। বিশ্বকাপ থেকে ফেরার পর তাকে নিয়ে ক্যাসিনোতে যাওয়ার খবর প্রকাশ এবং পরে সান্তোসে ফেরার পর ড্রেসিংরুমের বিভিন্ন ঘটনা গণমাধ্যমে আসার পর থেকেই এই অসন্তোষ আরও বেড়েছে।

তবে এসব খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নেইমার। তিনি দাবি করেন, সান্তোসের ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো এবং প্রচারিত অনেক খবরই বাস্তবতার সঙ্গে মেলে না।

অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশে নেইমার বলেন, ‘আমার মনে হয় ব্রাজিলের একটি বড় অংশের সংবাদমাধ্যম ফুটবলারদের অসুস্থ করে ফেলছে। এটা এমন একটি পেশা, যা সবচেয়ে বেশি পরিচিত, আবার সবচেয়ে বেশি আক্রমণেরও শিকার। তাই কী প্রকাশ করা হচ্ছে, সে বিষয়ে আরও দায়িত্বশীল হওয়া উচিত। বেশিরভাগ ক্ষেত্রেই যা প্রকাশ করা হয়, তা সত্য নয়। এতে খেলোয়াড়, তাদের পরিবার, ভক্ত এবং ক্যারিয়ার—সবকিছুর ওপর নেতিবাচক প্রভাব পড়ে।’

তিনি আরও বলেন, ‘আমি শুধু অনুরোধ করব, বানানো বা যাচাই না করা তথ্য প্রকাশের আগে আরও সতর্ক থাকুন। কারণ এভাবে চলতে থাকলে অনেক ফুটবলার মানসিকভাবে ভেঙে পড়বে।’

খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে নেইমার বলেন, ‘একজন পেশাদার ফুটবলারের মানসিক শক্তি থাকা প্রয়োজন। আমার নিজের মানসিকতা হয়তো অনেক দৃঢ়, কিন্তু সবার ক্ষেত্রে তা এক নয়। কেউ বেশি আঘাত পায়, কেউ কম। তাই হাতে মাইক্রোফোন থাকলেই যা খুশি বলা ঠিক নয়। পরদিন যদি সেই খবর মিথ্যা প্রমাণিত হয়, তখন আর কেউ সেটি সংশোধনও করে না। এ ধরনের আচরণ একসময় সীমা ছাড়িয়ে যায়।’

সম্প্রতি নেইমারকে ঘিরে প্রকাশিত একাধিক প্রতিবেদনের প্রেক্ষাপটেই তার এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

খেলা

আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান

নিজের দেশে ফেরা এবং তারকাখ্যাতি (স্টারডম) নিয়ে সম্প্রতি এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও রাজনীতিবিদ সাকিব আল হাসান। সম্প্রতি গণমাধ্যম ক্রিকফ্রেঞ্জির (Cricfrenzy) সাথে এক সাক্ষাৎকারে দেশে ফেরার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এই বক্তব্য দেন। সাকিব আল হাসান মনে করেন, তিনি দেশে ফিরলে ভক্ত-সমর্থকদের মাঝে যে অভূতপূর্ব আলোড়ন তৈরি হবে, তাতে ঢাকা […]

আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ জুলাই ২০২৬, ১৯:৪৯

নিজের দেশে ফেরা এবং তারকাখ্যাতি (স্টারডম) নিয়ে সম্প্রতি এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও রাজনীতিবিদ সাকিব আল হাসান।

সম্প্রতি গণমাধ্যম ক্রিকফ্রেঞ্জির (Cricfrenzy) সাথে এক সাক্ষাৎকারে দেশে ফেরার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এই বক্তব্য দেন।

সাকিব আল হাসান মনে করেন, তিনি দেশে ফিরলে ভক্ত-সমর্থকদের মাঝে যে অভূতপূর্ব আলোড়ন তৈরি হবে, তাতে ঢাকা শহর থমকে বা অচল হয়ে যেতে পারে। তার মতে, এই বিশাল জনসমাগম বা গণরিয়েকশনের ভয়েই অনেকে তাকে দেশে ফিরতে দিতে চাচ্ছেন না।

বর্তমানে তিনি আশাবাদী যে খুব দ্রুতই (হতে পারে আগামী মাসগুলোতে) পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি দেশে ফিরবেন, আদালতে মামলার আইনি লড়াই লড়বেন এবং বাংলাদেশ দলের জার্সি গায়ে মাঠ থেকে সম্মানজনক বিদায় নেবেন।

খেলা

‘বাংলাদেশ খুবই নিরাপদ একটি দেশ, আশা করি ভারত আসবে’: তামিম ইকবাল

সবকিছু ঠিক থাকলে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী ২৮ আগস্ট তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় দলের। গত বছর এই সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়। নতুন করে সূচি ঘোষণার পরও দুই দেশের বোর্ডের তরফ থেকে চূড়ান্ত বিবৃতি না আসায় অনিশ্চয়তা থেকেই […]

‘বাংলাদেশ খুবই নিরাপদ একটি দেশ, আশা করি ভারত আসবে’: তামিম ইকবাল

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

৩০ জুলাই ২০২৬, ২০:২৬

সবকিছু ঠিক থাকলে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী ২৮ আগস্ট তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় দলের।

গত বছর এই সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়। নতুন করে সূচি ঘোষণার পরও দুই দেশের বোর্ডের তরফ থেকে চূড়ান্ত বিবৃতি না আসায় অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

গতকাল বুধবার মিরপুরে বোর্ড মিটিং শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আমাদের নিয়মিত বার্তা আদান-প্রদান হচ্ছে। আমরা সবদিক থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি খুব আশাবাদী তারা আসবে, কারণ বাংলাদেশ অত্যন্ত নিরাপদ একটি দেশ।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আরও বলেন, ‘আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে আমি বিসিবি সভাপতি হলেও আমার কাজের একটা নির্দিষ্ট আইনি সীমা আছে, যা অতিক্রম করা সম্ভব নয়। দায়িত্বের জায়গা থেকে ভারতীয় ক্রিকেট নেতৃত্বের কাছে এই সিরিজের গুরুত্ব ও নানা দিক তুলে ধরছি। কিন্তু বেশ কিছু বিষয় চূড়ান্ত হওয়া সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণের বাইরে।’

বিসিবি সভাপতি যোগ করেন, ‘এখন পর্যন্ত যত দূর কথা হয়েছে, দৃষ্টিভঙ্গি বেশ ইতিবাচক। তবে সিদ্ধান্ত যা-ই হোক, তা দ্রুত আসা প্রয়োজন। আশা করছি আর দীর্ঘায়িত হবে না। সফরটি অনুষ্ঠিত হবে কি হবে না, সে বিষয়ে খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।’

ভারত আসলে পূর্বনির্ধারিত সূচি অনুসারে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে আর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট দল।