মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সোশ্যাল মিডিয়া

‘দেশ স্বাধীন করেছি, টিকিট লাগবে কেন’ বলেই টিটিকে মারধর

কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের টিকিট কাটতে বলায় এক সিনিয়র ট্রেন টিকিট পরীক্ষকের (টিটিই) সাথে ছাত্র পরিচয়ে কয়েকজনের বাগবিতণ্ডা হয়েছে। এ সময় তারা টিটিইকে ‘দেশ স্বাধীন করেছি, টিকিট লাগবে কেন’ বলে শাসিয়েছেন। এরপর স্টেশনে ট্রেন থামলে নেমে গিয়ে টিটিকে মারধর করারও অভিযোগ উঠেছে ছাত্র পরিচয়ধারীদের বিরুদ্ধে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে ভৈরব রেলওয়ে স্টেশন […]

‘দেশ স্বাধীন করেছি, টিকিট লাগবে কেন’ বলেই টিটিকে মারধর

‘দেশ স্বাধীন করেছি, টিকিট লাগবে কেন’ বলেই টিটিকে মারধর

নিউজ ডেস্ক

০৭ জানুয়ারী ২০২৬, ১০:৫২

কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের টিকিট কাটতে বলায় এক সিনিয়র ট্রেন টিকিট পরীক্ষকের (টিটিই) সাথে ছাত্র পরিচয়ে কয়েকজনের বাগবিতণ্ডা হয়েছে।

এ সময় তারা টিটিইকে ‘দেশ স্বাধীন করেছি, টিকিট লাগবে কেন’ বলে শাসিয়েছেন। এরপর স্টেশনে ট্রেন থামলে নেমে গিয়ে টিটিকে মারধর করারও অভিযোগ উঠেছে ছাত্র পরিচয়ধারীদের বিরুদ্ধে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

এদিকে টিটিইকে প্রকাশ্যে মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা যায়, বেলা ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর স্টেশন পার হওয়ার পর টিকিট চেকিং শুরু করেন রেলওয়ের সিনিয়র টিটিই তানজিম ফরাজি। টঙ্গী স্টেশন ছাড়ার পর ৮-১০ জন যাত্রী নিজেদের ছাত্র পরিচয় দিয়ে টিকিট ছাড়াই ভ্রমণ করছেন বলে জানান।

টিটিই তাদের টিকিট কাটার অনুরোধ করলে তারা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এসময় ছাত্র পরিচয়ধারীরা টিটিইকে শাসান। তাদের সঙ্গে থাকা বিনা টিকিটে ট্রেন ভ্রমণকারী একজন মধ্যবয়স্ক যাত্রীর কাছ থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ২২০ টাকা ভাড়া আদায় করলে ওই যুবকরা টিটিইর প্রতি চরম ক্ষিপ্ত হন। কিছুক্ষণ পর ভৈরব বাজার (জং) স্টেশনে ট্রেনটি পৌঁছালে টিটিই গাড়ি থেকে নামার পর ওই যাত্রীরা টিটিকে স্টেশন এলাকায় এলোপাতাড়ি মারধর শুরু করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ওই যুবকদের মারমুখী আচরণ থেকে তারা টিটিইকে উদ্ধার করেন। তারা বলেন, আমরা না বাঁচালে আজ বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত। হামলাকারীরা ভৈরবের বাইরের লোক, তারা আমাদের এলাকার সুনাম নষ্ট করছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে ভুক্তভোগী সিনিয়র টিটিই তানজিম ফরাজি বলেন, ছাত্র পরিচয়দানকারী যাত্রীরা নিজেদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় বলে জানায়।

তারা বলে– তারাই দেশ স্বাধীন করেছে, তাদের টিকিট লাগে না। আমি ভৈরব পর্যন্ত ডিউটি শেষ করে ট্রেন থেকে নেমে যাই। ভৈরব রেলওয়ে স্টেশনের পাশের মসজিদে নামাজ পড়তে যাওয়ার মুহূর্তে ওই যাত্রীরা এসে আমাকে ব্রাহ্মণবাড়িয়ায় উঠিয়ে নিয়ে যেতে চায়। আমি না যেতে চাইলে আমাকে এলোপাতাড়ি মারধর করে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ করব। তবে আমি তাদের পরিচয় জানতে পারিনি।

ভৈরব বাজার (জং) রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ বলেন, ‘আমি বিষয়টি জানার পর থেকে খোঁজ-খবর নিচ্ছি। কারা তাকে মেরেছে এ বিষয়ে আমরা জানার চেষ্টা করছি। যতটুকু জেনেছি তাদের বাড়ি ভৈরবে না।’

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ বলেন, টিটিইকে মারধরের বিষয়টি আমি অবগত হয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়া

মন্ত্রীর পদত্যাগ দেশের ইতিহাসে বিরল, যেখানে সবাই ক্ষমতা আঁকড়ে রাখতে চায়: সর্ব মিত্র

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। তার পদত্যাগ নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্ব মিত্র চাকমা। সোমবার (১ জুন) দুপুর ১টা ১৩ মিনিটে দেয়া পোস্টে তিনি লিখেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এ এক […]

মন্ত্রীর পদত্যাগ দেশের ইতিহাসে বিরল, যেখানে সবাই ক্ষমতা আঁকড়ে রাখতে চায়: সর্ব মিত্র

মন্ত্রীর পদত্যাগ দেশের ইতিহাসে বিরল, যেখানে সবাই ক্ষমতা আঁকড়ে রাখতে চায়: সর্ব মিত্র

নিউজ ডেস্ক

০১ জুন ২০২৬, ১৪:৪৮

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। তার পদত্যাগ নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্ব মিত্র চাকমা।

সোমবার (১ জুন) দুপুর ১টা ১৩ মিনিটে দেয়া পোস্টে তিনি লিখেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এ এক বিরল ঘটনা, যেখানে সবাই ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়।’

‘মন্ত্রীকে আমি যতদূর চিনেছি-জেনেছি, তিনি অত্যন্ত ভদ্র, মার্জিত এবং স্বল্পভাষী। রাজনীতিতে যেখানে কাদা ছোড়াছুড়ি নিত্যদিনের ঘটনা, তিনি বিরোধী পক্ষকে কখনও কথার মাধ্যমে আক্রমণ করেননি। এমন পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমাদের দরকার। শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও দায়িত্ব নেওয়ার পর বেশ সক্রিয় দেখেছি তাকে’-যোগ করেন ডাকসু নেতা।

সর্ব মিত্র চাকমা আরও লিখেছেন, ‘জানি না তিনি এ সিদ্ধান্ত কেন নিয়েছেন, অভ্যন্তরীণ বিষয়ও থাকতে পারে। কিন্তু দেশ ও পার্বত্যবাসীর কল্যাণে তার এ পদে আসীন থাকা দরকার। প্রধানমন্ত্রী চাইলে তিনি নিশ্চয় না করবেন না।’

প্রসঙ্গত, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। সোমবার তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সোশ্যাল মিডিয়া

রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা,পাবলিকস আর সাফাররিং,ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায় মাননীয় স্পিকার

নিজ এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা ব্যতিক্রমী ভাষায় তুলে ধরে সংসদ সদস্য জেবা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা, পাবলিকস আর সাফাররিং। ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায়, মাননীয় স্পিকার।” তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু […]

নিউজ ডেস্ক

১৮ জুন ২০২৬, ১১:৫৯

নিজ এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা ব্যতিক্রমী ভাষায় তুলে ধরে সংসদ সদস্য জেবা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা, পাবলিকস আর সাফাররিং। ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায়, মাননীয় স্পিকার।”

তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে সাধারণ মানুষের দুর্ভোগের সরল ও বাস্তব চিত্র তুলে ধরার প্রয়াস হিসেবে দেখছেন। বক্তব্যে তিনি বর্ষা মৌসুমে কাদাময় ও চলাচলের অনুপযোগী সড়কের কারণে স্থানীয় জনগণের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন এবং দ্রুত সংস্কারের দাবি জানান।

সোশ্যাল মিডিয়া

পাটওয়ারী-সারজিসের গাড়ি বহরে লীগের জয় বাংলা হয়েছে,আরও বেশি বেশি আ.লীগের পাশে থাকুন, দোচন খান: ইলিয়াস

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সফরকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। পোস্টে আরও বলা হয়, এ ঘটনাকে আওয়ামী লীগের প্রতি জনসমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। ওই পোস্টে […]

পাটওয়ারী-সারজিসের গাড়ি বহরে লীগের জয় বাংলা হয়েছে,আরও বেশি বেশি আ.লীগের পাশে থাকুন, দোচন খান: ইলিয়াস

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ জুলাই ২০২৬, ২২:৪১

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সফরকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। পোস্টে আরও বলা হয়, এ ঘটনাকে আওয়ামী লীগের প্রতি জনসমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

ওই পোস্টে লেখক আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে দলটির পাশে থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, প্রায় দেড় বছর আগেই এমন পরিস্থিতির পূর্বাভাস দিয়েছিলেন বলে তার দাবি।