শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সোশ্যাল মিডিয়া

তোমরা তিনজনেই যোগ্য প্রার্থী ছিলে,তোমরা হারো নাই, হেরেছে তোমাদের ন্যারেটিভ : পিনাকী

ছাত্রদলের এই পরাজয়ে শুভকামনা জানিয়েছেন জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। এক ফেসবুক পোস্টে ছাত্রদলের তিন শীর্ষ প্রার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে লেখেন, আবিদ, হামিম ও মায়েদ তোমাদের তিনজনের প্রতি আমার শুভকামনা আর দোয়া রইলো। তোমরা তিনজনেই যোগ্য প্রার্থী ছিলে। তোমরা হারো নাই, হেরেছে তোমাদের ন্যারেটিভ। ভুল ন্যারেটিভ নিয়ে ছাত্র ছাত্রীদের কাছে যাওয়ার জন্যই এমন ভরাডুবি।রাজনীতিতে দলের চাইতে […]

তোমরা তিনজনেই যোগ্য প্রার্থী ছিলে,তোমরা হারো নাই, হেরেছে তোমাদের ন্যারেটিভ : পিনাকী

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৫

ছাত্রদলের এই পরাজয়ে শুভকামনা জানিয়েছেন জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

এক ফেসবুক পোস্টে ছাত্রদলের তিন শীর্ষ প্রার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে লেখেন,

আবিদ, হামিম ও মায়েদ তোমাদের তিনজনের প্রতি আমার শুভকামনা আর দোয়া রইলো। তোমরা তিনজনেই যোগ্য প্রার্থী ছিলে। তোমরা হারো নাই, হেরেছে তোমাদের ন্যারেটিভ। ভুল ন্যারেটিভ নিয়ে ছাত্র ছাত্রীদের কাছে যাওয়ার জন্যই এমন ভরাডুবি।রাজনীতিতে দলের চাইতে বেশী প্রয়োজন ন্যারেটিভ তৈরির ক্ষমতা।

শেষ পর্যন্ত যারা শক্তিশালী ন্যারেটিভ তৈরি করতে পারে তারাই বিজয়ী হয়।ডাকসু নির্বাচনের ক্রেডিবিলিটি নিয়ে কথা বলে নিজেদের আশা করি আরো দুর্বল করবে না। ভোট দিয়েছে ছাত্র ছাত্রীরাই। কাকে তারা ভোট দিয়েছে তারা জানে।

তোমরা আসলে হারো নাই। জিতছো। তোমরা মুক্তিযুদ্ধের চেতনার ভোট টানতে চাইছো। পারছো তো। জগন্নাথ হলে জিতছো। এইটাই তো চাইছিলা।নিজের দলের অপদার্থ স্ট্রাটেজিস্টদের বিরুদ্ধে দাড়াও। যারা সম্ভাবনার মৃত্যু ঘটায় ইন্ডিয়ার পানি পড়া খাইয়া। তোমাদের দল যতোবার রাজাকার বলে চিক্কুর মারবে ততোবার তোমাদের এইভাবে ব্যালটে রায় দেয়া হবে।

বাংলাদেশের অন্তরকে দেখতে শিখো। ওইখান থেকেই রাজনৈতিক ক্ষমতা উৎসরিত হয়।
তোমাদের প্রতি আমার শুভকামনা, ভালোবাসা থাকবে। তোমাদের ভবিষ্যৎ সুন্দর, মঙ্গলময় আর কল্যানের হোক।

ইনকিলাব জিন্দাবাদ।

সোশ্যাল মিডিয়া

রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা,পাবলিকস আর সাফাররিং,ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায় মাননীয় স্পিকার

নিজ এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা ব্যতিক্রমী ভাষায় তুলে ধরে সংসদ সদস্য জেবা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা, পাবলিকস আর সাফাররিং। ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায়, মাননীয় স্পিকার।” তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু […]

নিউজ ডেস্ক

১৮ জুন ২০২৬, ১১:৫৯

নিজ এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা ব্যতিক্রমী ভাষায় তুলে ধরে সংসদ সদস্য জেবা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা, পাবলিকস আর সাফাররিং। ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায়, মাননীয় স্পিকার।”

তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে সাধারণ মানুষের দুর্ভোগের সরল ও বাস্তব চিত্র তুলে ধরার প্রয়াস হিসেবে দেখছেন। বক্তব্যে তিনি বর্ষা মৌসুমে কাদাময় ও চলাচলের অনুপযোগী সড়কের কারণে স্থানীয় জনগণের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন এবং দ্রুত সংস্কারের দাবি জানান।

সোশ্যাল মিডিয়া

পাটওয়ারী-সারজিসের গাড়ি বহরে লীগের জয় বাংলা হয়েছে,আরও বেশি বেশি আ.লীগের পাশে থাকুন, দোচন খান: ইলিয়াস

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সফরকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। পোস্টে আরও বলা হয়, এ ঘটনাকে আওয়ামী লীগের প্রতি জনসমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। ওই পোস্টে […]

পাটওয়ারী-সারজিসের গাড়ি বহরে লীগের জয় বাংলা হয়েছে,আরও বেশি বেশি আ.লীগের পাশে থাকুন, দোচন খান: ইলিয়াস

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ জুলাই ২০২৬, ২২:৪১

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সফরকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। পোস্টে আরও বলা হয়, এ ঘটনাকে আওয়ামী লীগের প্রতি জনসমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

ওই পোস্টে লেখক আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে দলটির পাশে থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, প্রায় দেড় বছর আগেই এমন পরিস্থিতির পূর্বাভাস দিয়েছিলেন বলে তার দাবি।

সোশ্যাল মিডিয়া

‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা’: নুরের পোস্টে আমিরের ‘সহমত’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের একটি পুরোনো পোস্ট শেয়ার করেছেন মুফতি আমির হামজা। মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে নুরুল হক নুরের ওই পোস্টটি শেয়ার করেন তিনি। শেয়ার করা পোস্টে নুর লিখেছেন, ‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা! যারা পতিতার মতো টাকা/সুযোগ-সুবিধায় বিক্রি হয়, এদের থেকে ভালো কিছু পাওয়ার আছে?’ শেয়ার […]

‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা’: নুরের পোস্টে আমিরের ‘সহমত’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ আগস্ট ২০২৬, ০৯:৪১

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের একটি পুরোনো পোস্ট শেয়ার করেছেন মুফতি আমির হামজা।

মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে নুরুল হক নুরের ওই পোস্টটি শেয়ার করেন তিনি।

শেয়ার করা পোস্টে নুর লিখেছেন, ‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা! যারা পতিতার মতো টাকা/সুযোগ-সুবিধায় বিক্রি হয়, এদের থেকে ভালো কিছু পাওয়ার আছে?’

শেয়ার করা পোস্টটি দেখা যায়, নুরুল হক নুরের ওই পোস্টটি ২০২৫ সালের ১৩ জুলাই প্রকাশ করা হয়েছিল। পরে মুফতি আমির হামজা সেটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন।

নুরুল হক নুরের পোস্ট শেয়ার আমির হামজা লেখেন ‘সহমত’।