শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সোশ্যাল মিডিয়া

হঠাৎ খুশিতে নাচছেন শেখ হাসিনা : গোলাম মাওলা রনি

আওয়ামী লীগ ভালো হবে না, ফিরে আসবে ভয়ংকরভাবে! হঠাৎ খুশিতে নাচছেন শেখ হাসিনা!’—এই শিরোনামে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতি থেকে বাদ দেওয়ার কথা কোনো অবস্থাতেই বলা যাচ্ছে না। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, ফ্যাসিস্টকে আর ফিরে আসতে দেওয়া হবে না। অথচ আওয়ামী […]

হঠাৎ খুশিতে নাচছেন শেখ হাসিনা : গোলাম মাওলা রনি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ জুলাই ২০২৫, ২১:৫৩

আওয়ামী লীগ ভালো হবে না, ফিরে আসবে ভয়ংকরভাবে! হঠাৎ খুশিতে নাচছেন শেখ হাসিনা!’—এই শিরোনামে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতি থেকে বাদ দেওয়ার কথা কোনো অবস্থাতেই বলা যাচ্ছে না। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, ফ্যাসিস্টকে আর ফিরে আসতে দেওয়া হবে না।

অথচ আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট দলকে বিদায় করতে আমাদের ১৬ বছর অপেক্ষা করতে হয়েছে। সামনে যদি নতুন কোনো ফ্যাসিস্টের জন্ম হয়, যেন জাতিকে আর ১৬ বছর ধরে অপেক্ষা করতে না হয়, এজন্য তিনি যেভাবে দরকার সব সংস্কার করবেন।”

রনি অভিযোগ করেন, প্রধান উপদেষ্টার আশপাশের লোকজনের মুখে এনসিপি বা বিএনপি নিয়ে কোনো আলোচনা নেই, কেবল আওয়ামী লীগ, শেখ হাসিনা আর ফ্যাসিস্ট শব্দ।

“এর ফল কী হয়? মার্কেটিংয়ের ভাষায় বলে, যাকে নিয়ে প্রচার হয়, সেটা শেষ পর্যন্ত তার পক্ষেই যায়। এই বিষয়টি আওয়ামীবিরোধীদের মধ্যে ভয় তৈরি করছে,” বলেন তিনি। রনি বলেন, “ইউটিউব-ফেসবুকে আওয়ামীবিরোধী পরিচিত মুখ ৫-৬ জন।

কিন্তু তাদের মোকাবেলায় আওয়ামী লীগের ৫০০–৬০০ মুখ অনলাইনে হাজির, তারা আওয়ামী লীগের ন্যারেটিভ তৈরি করছে, অনেকে হুমকিও দিচ্ছে।”

তিনি আরও বলেন, “অবস্থা এমন ভয়ংকর যে, স্বয়ং প্রধান উপদেষ্টা জাতিসংঘের এক কর্মকর্তার কাছে অপতথ্য বন্ধের জন্য সহযোগিতা চেয়েছেন। তিনি মেটার কাছেও সহযোগিতা চেয়েছেন।” রনি সতর্ক করে বলেন, “আওয়ামী লীগ হঠাৎ ভালো হয়ে যাবে এমন আশায় নাচা ঠিক না।

তারা ফিরে এলে আরও ভয়ংকর হয়ে ফিরে আসবে। তাই আওয়ামী লীগকে বিদায় করার পর নতুন কোনো ফ্যাসিস্ট যেন জন্ম না নেয়, সেই সংস্কার এখনই করা জরুরি।”

সোশ্যাল মিডিয়া

রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা,পাবলিকস আর সাফাররিং,ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায় মাননীয় স্পিকার

নিজ এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা ব্যতিক্রমী ভাষায় তুলে ধরে সংসদ সদস্য জেবা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা, পাবলিকস আর সাফাররিং। ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায়, মাননীয় স্পিকার।” তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু […]

নিউজ ডেস্ক

১৮ জুন ২০২৬, ১১:৫৯

নিজ এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা ব্যতিক্রমী ভাষায় তুলে ধরে সংসদ সদস্য জেবা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা, পাবলিকস আর সাফাররিং। ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায়, মাননীয় স্পিকার।”

তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে সাধারণ মানুষের দুর্ভোগের সরল ও বাস্তব চিত্র তুলে ধরার প্রয়াস হিসেবে দেখছেন। বক্তব্যে তিনি বর্ষা মৌসুমে কাদাময় ও চলাচলের অনুপযোগী সড়কের কারণে স্থানীয় জনগণের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন এবং দ্রুত সংস্কারের দাবি জানান।

সোশ্যাল মিডিয়া

পাটওয়ারী-সারজিসের গাড়ি বহরে লীগের জয় বাংলা হয়েছে,আরও বেশি বেশি আ.লীগের পাশে থাকুন, দোচন খান: ইলিয়াস

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সফরকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। পোস্টে আরও বলা হয়, এ ঘটনাকে আওয়ামী লীগের প্রতি জনসমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। ওই পোস্টে […]

পাটওয়ারী-সারজিসের গাড়ি বহরে লীগের জয় বাংলা হয়েছে,আরও বেশি বেশি আ.লীগের পাশে থাকুন, দোচন খান: ইলিয়াস

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ জুলাই ২০২৬, ২২:৪১

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সফরকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। পোস্টে আরও বলা হয়, এ ঘটনাকে আওয়ামী লীগের প্রতি জনসমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

ওই পোস্টে লেখক আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে দলটির পাশে থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, প্রায় দেড় বছর আগেই এমন পরিস্থিতির পূর্বাভাস দিয়েছিলেন বলে তার দাবি।

সোশ্যাল মিডিয়া

‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা’: নুরের পোস্টে আমিরের ‘সহমত’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের একটি পুরোনো পোস্ট শেয়ার করেছেন মুফতি আমির হামজা। মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে নুরুল হক নুরের ওই পোস্টটি শেয়ার করেন তিনি। শেয়ার করা পোস্টে নুর লিখেছেন, ‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা! যারা পতিতার মতো টাকা/সুযোগ-সুবিধায় বিক্রি হয়, এদের থেকে ভালো কিছু পাওয়ার আছে?’ শেয়ার […]

‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা’: নুরের পোস্টে আমিরের ‘সহমত’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ আগস্ট ২০২৬, ০৯:৪১

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের একটি পুরোনো পোস্ট শেয়ার করেছেন মুফতি আমির হামজা।

মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে নুরুল হক নুরের ওই পোস্টটি শেয়ার করেন তিনি।

শেয়ার করা পোস্টে নুর লিখেছেন, ‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা! যারা পতিতার মতো টাকা/সুযোগ-সুবিধায় বিক্রি হয়, এদের থেকে ভালো কিছু পাওয়ার আছে?’

শেয়ার করা পোস্টটি দেখা যায়, নুরুল হক নুরের ওই পোস্টটি ২০২৫ সালের ১৩ জুলাই প্রকাশ করা হয়েছিল। পরে মুফতি আমির হামজা সেটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন।

নুরুল হক নুরের পোস্ট শেয়ার আমির হামজা লেখেন ‘সহমত’।