সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন : সাতক্ষীরা থেকে ঢাকায় আসবেন ১২ হাজার নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে উপকূলীয় জেলা সাতক্ষীরায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জেলা সদরসহ শ্যামনগর, কলারোয়া, কালিগঞ্জ, আশাশুনি, তালা ও দেবহাটা উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দলীয় সূত্র জানায়, পরিবহন সংকটের কারণে ইতোমধ্যে অনেক নেতাকর্মী […]

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন : সাতক্ষীরা থেকে ঢাকায় আসবেন ১২ হাজার নেতাকর্মী

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৯

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে উপকূলীয় জেলা সাতক্ষীরায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জেলা সদরসহ শ্যামনগর, কলারোয়া, কালিগঞ্জ, আশাশুনি, তালা ও দেবহাটা উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

দলীয় সূত্র জানায়, পরিবহন সংকটের কারণে ইতোমধ্যে অনেক নেতাকর্মী ব্যক্তিগত উদ্যোগে ঢাকার পথে রওনা হয়েছেন। কেউ আগেভাগেই ঢাকায় পৌঁছে আত্মীয়স্বজনের বাসায় অবস্থান নিচ্ছেন, আবার কেউ হোটেলে উঠছেন। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলা থেকে সবচেয়ে বড় বহর ঢাকার উদ্দেশে যাত্রা করবে বলে ধারণা করা হচ্ছে।

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, সাতক্ষীরা জেলা থেকে কমপক্ষে ১০ থেকে ১২ হাজার নেতাকর্মীর ঢাকায় উপস্থিত থাকার প্রত্যাশা রয়েছে। বাস, মাইক্রোবাস কিংবা নিজস্ব ব্যবস্থাপনায় জেলার প্রতিটি ইউনিট থেকেই নেতাকর্মীরা ঢাকায় যাবেন বলে তিনি জানান।

তিনি আরও বলেন, সাতক্ষীরা সদর আসন থেকে প্রায় ৩০টি বাস ও আরও ৩০টি মাইক্রোবাস বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি আসনের মনোনীত প্রার্থীকে আলাদাভাবে ২০ থেকে ৩০টি করে গাড়ি ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে শতাধিক গাড়ি ঢাকার পথে যাবে বলে ধারণা করা হচ্ছে। পরিবহন সংকট থাকলেও তা মোকাবিলা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাতক্ষীরা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান বলেন, শ্যামনগর উপজেলা থেকে প্রায় এক হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। বর্তমানে তাদের কাছে চারটি বাস, চারটি মাইক্রোবাস ও তিনটি প্রাইভেটকার রয়েছে। আরও গাড়ি নেওয়ার আগ্রহ থাকলেও পরিবহন সংকটের কারণে তা সম্ভব হয়নি বলে তিনি জানান।

তিনি বলেন, অনেক নেতাকর্মী দলীয় বহরের বাইরে বিচ্ছিন্নভাবে আগেভাগেই ঢাকায় যাচ্ছেন। যাদের ঢাকায় আত্মীয়স্বজন রয়েছে তারা সেখানে অবস্থান নিচ্ছেন, অন্যরা হোটেলে উঠছেন। নেতাকর্মীদের আগ্রহ এতটাই বেশি যে, অধিকাংশই নিজ উদ্যোগে ঢাকায় যাওয়ার ব্যবস্থা করছেন।

এদিকে সাতক্ষীরা জেলা বিএনপির শীর্ষ নেতারা জানান, জেলার প্রায় সব উপজেলা থেকেই বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন এবং সমন্বয়ের মাধ্যমে যেন তারা নিরাপদে ও শৃঙ্খলার সঙ্গে ঢাকায় পৌঁছাতে পারেন—সে বিষয়ে চেষ্টা চলছে।

শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম বলেন, জেলা বিএনপির সাথেই একযোগে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকায় যাবেন। ছাত্রদলের জন্য আলাদা গাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি জানান, সাতক্ষীরা জেলা থেকে বিপুলসংখ্যক ছাত্রদলের নেতাকর্মী প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করতে ঢাকায় যাচ্ছেন।

জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা জানান, বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাই ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সাতক্ষীরার তৃণমূল পর্যায় পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৩৫

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬৪

রাজনীতি

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া […]

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার স্টেপ নেওয়া শুরু করেছে, এটা গুড সাইন। তবে যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ সেহেতু আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে জড়িত সবাই শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও লেখেন, ‘হামলায় সরাসরি জড়িত এমন যাদের নাম পত্রিকায় এসেছে তাদের অনেককেই আমরা অন্য আরেকজন সংরক্ষিত এমপির সাথে পরবর্তীতেও ঘটনাস্থলে প্রেসের সামনে আসতে দেখেছি। তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’a

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৩৫

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৩৫