বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

মাঠে অন্য কাউকে মেনে নিতে পারছে না বিএনপি : সারোয়ার তুষার

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সম্প্রতি এক টেলিভিশন টকশোতে বিএনপির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, “বিএনপি মাঠে অন্য কাউকে মেনে নিতে পারছে না, ক্রমাগত হুমকি-ধামকি দিচ্ছে, সাত মাস পর নাকি দেখে নেবে। গণঅভ্যুত্থানের পর আওয়ামী স্টাইলের রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করবে।” তিনি আরও বলেন, “পুরোনো বন্দোবস্তের সেইফগার্ড হয়ে গেছে বিএনপি। […]

মাঠে অন্য কাউকে মেনে নিতে পারছে না বিএনপি : সারোয়ার তুষার

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১০ এপ্রিল ২০২৫, ১১:০০

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সম্প্রতি এক টেলিভিশন টকশোতে বিএনপির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

তিনি বলেন, “বিএনপি মাঠে অন্য কাউকে মেনে নিতে পারছে না, ক্রমাগত হুমকি-ধামকি দিচ্ছে, সাত মাস পর নাকি দেখে নেবে। গণঅভ্যুত্থানের পর আওয়ামী স্টাইলের রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করবে।”

তিনি আরও বলেন, “পুরোনো বন্দোবস্তের সেইফগার্ড হয়ে গেছে বিএনপি। পুরোনো বন্দোবস্তের সকল রিসোর্স অটোমেটিকালি বিএনপির কাছে আসছে।”

সারোয়ার তুষার জানান, বিএনপির খোদ কেন্দ্রীয় নেতা, যাদের অনেকের বক্তব্য এত উদ্ধত যে, তারা ক্ষমতায় আসলে কিভাবে কথা বলবে তা ভাবলে ভয় লাগছে।

তিনি উদাহরণ হিসেবে বলেন, “যেমন ধরুন আমি নাম নিয়ে বলি মির্জা আব্বাস সাহেব, যে ভঙ্গিতে উনি কথা বলছেন, ‘আমরা চাঁদা তুলে ইউটিউবারদের চালিয়ে দেব’। এরা সংস্কার করলে আমরা এসে এগুলো পাল্টে দেব।”

স্থানীয় পর্যায়ের পরিস্থিতি আরও ভয়ঙ্কর বলে মন্তব্য করেন তিনি। “আমাদের নেতাকর্মীদেরকে তারা একটি তো হচ্ছে, যেটা বললেন আপনি, অন্তরকন্দলে ৭৫ জন নিহত হয়েছে।

সাত-আট মাসে। একটি দল যারা ১৫ বছর নির্যাতনের শিকার হয়েছে, তারা এখন এই অবস্থায়। এক ধরনের মানে প্রায় অন্য কাউকে তারা মাঠে মেনে নিতে পারছে না।”

তিনি আরও বলেন, “এটা ভয়ঙ্কর ঘটনা। আপনি প্রবাসে বসে থেকে দলের প্রধান অনেক সুশীল এবং ভালো ভালো কথা বলছেন, আমরা এপ্রিশিয়েট করি, কিন্তু এটা তো কোনো কিছু হচ্ছে না। কোনো কাজ হচ্ছে না।”

সারোয়ার তুষার তার বক্তৃতায় উল্লেখ করেন, “তারেক রহমান এই দলের প্রধান ব্যক্তিত্ব এবং তিনি যথেষ্ট ক্লিন ইমেজে ভদ্র রাজনীতির একটি মেসেজ দিচ্ছেন। কিন্তু দলের প্রধানের বক্তব্য দলের লোকেরা মানছে না। এবং যেটা আমরা আমাদের বিবৃতিতে বলেছি, কোন নিয়ন্ত্রণ দেখা যাচ্ছে না স্থানীয় পর্যায়ে।”

তিনি অভিযোগ করেন, “আমাদের বলা হচ্ছে যে সাত-আটটা মাস অপেক্ষা করেন, তারপর দেখবো কিভাবে এলাকায় ঢুকেন। তাদের মেসেজ পরিষ্কার, তারা জানে যে নির্বাচনে তারা জিতবে এবং জিতলে তারা আমাদের ঢুকতে দিবে না।”

এছাড়া, ঈদ উপলক্ষে বিএনপির নেতারা যাকাতের কাপড় বিতরণের পর তাদের কার্যক্রমের উদ্দেশ্য সম্পর্কে বলেন, “এটা আওয়ামী লীগের ভাষা, যে ভোট কেন্দ্র যেতে হবে না। এর মানে, ভোটের ব্যাপারটা আমরা দেখবো।”

এমতাবস্থায়, সারোয়ার তুষার আরও মন্তব্য করেন, “বিএনপির নেতা, স্থানীয় নেতা, সব জায়গায় একই ভাষায় কথা বলছেন। এর মধ্যে কিছু নেতারা প্রকাশ্য অস্ত্র প্রদর্শন করেছেন। আরেকজন নরসিংদীর নেতা বলছেন, ‘যারা সংবিধান সংস্কারের কথা বলবে, তাদের আমরা হাত-পা গুড়িয়ে দেবো।’ এটা কি ধরনের রাজনীতি?”

তিনি আরও বলেন, “এরা তো জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতা। যদি এটা একটি দলের ভাষা হয়, তাহলে কিভাবে আমরা আশ্বস্ত হব যে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে তারা অন্যান্য দলকে রাজনীতি করতে দেবে?”

সারোয়ার তুষারের মতে, বিএনপির বর্তমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে তাদের মধ্যে আসন্ন শুদ্ধি অভিযান কোন ফলপ্রসূ হবে না।

তিনি বলেন, “বিএনপি ইতিমধ্যে ৩০০০ এর উপরে সদস্যকে বহিষ্কার করেছে, কিন্তু এই শুদ্ধি অভিযান চালিয়ে কোনো কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত দলীয় রাজনৈতিক সংস্কৃতি বদলানো না হয়।”

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২০

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২০

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫৩

রাজনীতি

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান। দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও […]

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৫

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান।

দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী।

মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর আল্লামা মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।

দলের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২০