সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

আত্মপ্রকাশ অনুষ্ঠানে হামলা হয়নি, ইতিবাচক প্রতিযোগিতার মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে: হাসিব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে উত্তেজনাপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’। এই সংগঠনের আহ্বায়ক হিসেবে আবু বাকের মজুমদার এবং সদস্যসচিব হিসেবে জাহিদ আহসান দায়িত্ব পেয়েছেন। তবে সংগঠনের আত্মপ্রকাশের আগে ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির […]

আত্মপ্রকাশ অনুষ্ঠানে হামলা হয়নি, ইতিবাচক প্রতিযোগিতার মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে: হাসিব

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৬ ফেব্রুয়ারী ২০২৫, ২২:১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে উত্তেজনাপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’। এই সংগঠনের আহ্বায়ক হিসেবে আবু বাকের মজুমদার এবং সদস্যসচিব হিসেবে জাহিদ আহসান দায়িত্ব পেয়েছেন। তবে সংগঠনের আত্মপ্রকাশের আগে ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ করা হয়। তবে ঘোষণার আগ মুহূর্তে এবং ঘোষণার পরেও মধুর ক্যান্টিনের পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে ওঠে। বিশেষ করে, রিফাত রশিদকে কমিটিতে অন্তর্ভুক্ত করা নিয়ে বেশ কিছু শিক্ষার্থীর আপত্তি থাকায় কয়েক দফা বিতর্ক এবং হাতাহাতির ঘটনা ঘটে।

সংগঠনের মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম উত্তেজনাকর পরিস্থিতিকে ইতিবাচকভাবে দেখছেন। তিনি বলেন, ‘কেন্দ্রীয় কমিটির চারজন নেতৃস্থানীয় ব্যক্তির ব্যাপারে সবাই একমত হয়েছেন। তবে মধুর ক্যান্টিনে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, তা প্রমাণ করে গণতান্ত্রিক ছাত্র সংসদ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ রয়েছে এবং তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটবে নতুন এই সংগঠনের মাধ্যমে।’

তিনি আরও বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যেও নতুন সংগঠনের নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা দেখা গেছে। এটি গণতান্ত্রিক চর্চারই অংশ। তবে যখন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলো, তখন উত্তেজনা স্বাভাবিক হয়ে আসে।’

গণতান্ত্রিক ছাত্র সংসদে কোনো নির্দিষ্ট সিন্ডিকেট থাকবে না বলে জানিয়েছেন হাসিব আল ইসলাম। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক কমিটি গঠনের ধারণা থেকে বেরিয়ে এসে আমরা সমগ্র দেশের শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই। খুব শিগগিরই বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠনের কমিটি ঘোষণা করা হবে।’

তবে সংগঠনের আত্মপ্রকাশের সময় হাতাহাতি এবং উত্তেজনার বিষয়টিও সামনে এসেছে। এ বিষয়ে হাসিব বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক প্রতিযোগিতা থাকতে পারে। তবে কোনো হামলার ঘটনা ঘটেনি। কেউ যদি ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সংগঠনটির আত্মপ্রকাশকে কেন্দ্র করে ছাত্র রাজনীতির নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত এই সংগঠন আগামী দিনে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে, নতুন নেতৃত্ব কতটা গ্রহণযোগ্য হবে এবং এটি আদতে কতটা গণতান্ত্রিকভাবে পরিচালিত হবে, সেটিও এখন শিক্ষার্থী মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এদিকে, সংগঠনের আত্মপ্রকাশের পর থেকেই বিভিন্ন মহল থেকে সমালোচনা এবং সমর্থন উভয়ই আসতে শুরু করেছে। অনেকেই বলছেন, এটি একটি স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলনের ফসল এবং এর নেতৃত্ব ছাত্র সমাজের প্রকৃত প্রতিনিধিত্ব করবে। অন্যদিকে, কিছু মহল দাবি করছে, সংগঠনের অভ্যন্তরীণ কোন্দল এবং ক্ষমতার লড়াই আগামীতেও চলতে পারে, যা সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারে।

সব মিলিয়ে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ দেশের ছাত্র রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং নেতৃত্বের গুণগত মানই ঠিক করবে এটি কতটা টেকসই হয়ে উঠবে।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৩৫

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬৪

রাজনীতি

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া […]

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার স্টেপ নেওয়া শুরু করেছে, এটা গুড সাইন। তবে যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ সেহেতু আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে জড়িত সবাই শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও লেখেন, ‘হামলায় সরাসরি জড়িত এমন যাদের নাম পত্রিকায় এসেছে তাদের অনেককেই আমরা অন্য আরেকজন সংরক্ষিত এমপির সাথে পরবর্তীতেও ঘটনাস্থলে প্রেসের সামনে আসতে দেখেছি। তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’a

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬৪

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৩৫