দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদারের লক্ষ্যে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (৪ জুন) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক হাসান আল মামুনের অনুমোদনক্রমে আবু হানিফকে মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এখন থেকে দলীয় অবস্থান, নীতিগত সিদ্ধান্ত এবং গুরুত্বপূর্ণ বিষয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে বক্তব্য উপস্থাপন করবেন।
আবু হানিফ দীর্ঘদিন ধরে গণঅধিকার পরিষদের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। তিনি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য হিসেবেও দায়িত্বে রয়েছেন।
এছাড়া তিনি গণমাধ্যম সমন্বয়ক হিসেবে দলটির প্রচার ও যোগাযোগ কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।