শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেওয়া স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত সরকার বাতিল করেছে। মঙ্গলবার (১৬ মে) মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,
২০০৩ সালে জিয়াউর রহমানকে (মরণোত্তর) দেওয়া স্বাধীনতা পুরস্কার ২০১৬ সালে সরকার বাতিল করলেও সুপ্রিম কোর্টের রায়ে এর কোনো নির্দেশনা না থাকায় এবং মহান মুক্তিযুদ্ধে তার অসাধারণ অবদান বিবেচনায় নিয়ে পূর্বের সিদ্ধান্তটি সরকার প্রত্যাহার করেছে।
উল্লেখ্য, ২০১৬ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বাতিল করে এবং জাতীয় জাদুঘর থেকে তার সম্মাননা পদক ও সনদপত্র সরিয়ে নেয়। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।
এদিকে, ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের তালিকাও প্রকাশ করেছে সরকার। এবারের স্বাধীনতা পুরস্কারে সাতজন বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নির্বাচিত করা হয়েছে।
পুরস্কারপ্রাপ্তরা হলেন—
অধ্যাপক জামাল নজরুল ইসলাম (বিজ্ঞান ও প্রযুক্তি, মরণোত্তর)
মীর আবদুস শুকুর আল মাহমুদ (সাহিত্য, মরণোত্তর)
নভেরা আহমেদ (সংস্কৃতি, মরণোত্তর)
স্যার ফজলে হাসান আবেদ (সমাজসেবা, মরণোত্তর)
মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি, মরণোত্তর)
বদরুদ্দীন মোহাম্মদ উমর (শিক্ষা ও গবেষণা)
আবরার ফাহাদ (প্রতিবাদী তারুণ্য, মরণোত্তর)
এই ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও জাতীয় জীবনে