রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার পর মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়ে আলোচনা শুরু হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে তার বর্তমান দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
অন্যদিকে, সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব নিলে তার ছেড়ে দেওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বর্তমান পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানিকে।
এতে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত বা ঘোষণা দেওয়া হয়নি। দলীয় নেতৃত্বের সিদ্ধান্তের পরই বিষয়টি চূড়ান্ত হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।