অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে তারা যে দলেরই হোক না কেন, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। শুক্রবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন শেষে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকার একটি স্থিতিশীল, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। তবে সমাজে কিছু উচ্ছৃঙ্খল গোষ্ঠী রয়েছে যারা উদ্দেশ্যমূলকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তাদের কোনো রাজনৈতিক
পরিচয় থাকলেও আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে এবং জনগণের কষ্ট কমাতে জ্বালানির দাম সামঞ্জস্য করা হয়েছে।
ব্যাংক খাত প্রসঙ্গে মন্ত্রী অভিযোগ করেন, বিগত সময়ে বিপুল অর্থ পাচার ও অনিয়মের কারণে আর্থিক খাত দুর্বল হয়ে পড়েছে।
প্রায় ২৩০ বিলিয়ন ডলার পাচারের ফলে ব্যাংক ও শেয়ারবাজার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকার কাজ করছে, তবে পুনরুদ্ধারে সময় লাগবে।