শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

জাতীয়

পুলিশে ব্যাপক পরিবর্তন দুরুত্ব কমিয়ে বন্ধু হতে চায় জনগনের

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর স্বল্পসময়েই পুলিশ বাহিনীতে ইতিবাচক পরিবর্তন এসেছে। বিপ্লবোত্তরকালে ভেঙে পড়া পুলিশের চেইন অব কমান্ড ফিরিয়ে আনা হয়েছে বলে দাবি করছে পুলিশ হেডকোয়ার্টার্স। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ মনে করছে, সময়ের দাবিতে মেট্রোপলিটন, জেলাসহ অন্য নীতিনির্ধারণী পর্যায়ের পদগুলোতে যৌক্তিক কারণে ব্যাপক রদবদল হয়েছে। এর মাধ্যমে নতুন নেতৃত্ব পুলিশের ভেঙে পড়া মনোবল চাঙ্গা করে […]

নিউজ ডেস্ক

০১ ডিসেম্বর ২০২৪, ১২:২৯

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর স্বল্পসময়েই পুলিশ বাহিনীতে ইতিবাচক পরিবর্তন এসেছে। বিপ্লবোত্তরকালে ভেঙে পড়া পুলিশের চেইন অব কমান্ড ফিরিয়ে আনা হয়েছে বলে দাবি করছে পুলিশ হেডকোয়ার্টার্স।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ মনে করছে, সময়ের দাবিতে মেট্রোপলিটন, জেলাসহ অন্য নীতিনির্ধারণী পর্যায়ের পদগুলোতে যৌক্তিক কারণে ব্যাপক রদবদল হয়েছে। এর মাধ্যমে নতুন নেতৃত্ব পুলিশের ভেঙে পড়া মনোবল চাঙ্গা করে কাজে ফেরাতে পেরেছে।

দফায় দফায় পদোন্নতির মাধ্যমে বাহিনীর যোগ্য অফিসারদের মূল্যায়ন করা হয়েছে। অধস্তনদের সার্বিক কল্যাণ এবং কর্মোদ্দীপনা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রমে জোর দেওয়া হয়েছে। এভাবে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটেছে।

জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরেছে। হারানো অস্ত্র এবং গুলির বড় অংশ এরই মধ্যে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকতা জানান, জুলাই-আগস্টে বিধ্বস্ত ইউনিটগুলোর প্রয়োজনীয় সংস্কার করে পুনরায় কর্মোপযোগী করা হয়েছে। একই সঙ্গে জনগণের প্রয়োজনীয় সেবা দিতে পূর্ণোদ্যমে প্রতিটি ইউনিট কাজ করছে।

একই সঙ্গে আন্দোলনে পুলিশ সদস্যের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে।

অপরাধ ও সমাজবিশ্লেষকরা বলছেন, নতুন সরকার গঠনের পর সব থেকে বেশি চ্যালেঞ্জের বিষয় ছিল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। কারণ পুলিশের ৪৬০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ভাঙচুর করে থানা জ্বালিয়ে দেওয়া, অস্ত্র ও মালপত্র লুটসহ পুলিশ সদস্যরা হত্যাকাণ্ডের শিকার হন।

প্রাণভয়ে পুলিশের অনেক সদস্য আত্মগোপনে চলে যান। ফলে সরকারের দায়িত্ব নেওয়ার সময়কালে দেশের থানাগুলো অনেকটাই অরক্ষিত ও পুলিশবিহীন ছিল। এতে চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যাওয়াসহ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে।

এ অবস্থায় জনগণের জান-মালের নিরাপত্তা বিধানে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে পুনরুজ্জীবিত করে মাঠে নামানোর ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা ও প্রতিশ্রুতি দেয় সরকার। ফলে ধীরে ধীরে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ সদস্যরা এতে সর্বোচ্চ সহযোগিতা করেন।

হেডকোয়ার্টার সূত্র জানায়, পুলিশের ১৪৩টি থানাসহ মোট ৪৫৪টি ক্ষতিগ্রস্ত স্থাপনাসমূহের মেরামত করা হয়েছে। এর মধ্যে কোনো স্থাপনার কাজ এখনো চলমান। এ ছাড়া পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারা দেশে অনলাইন জিডির (সাধারণ ডায়েরি) কার্যক্রম চালু আগের চেয়ে আরো বেগবান করার চেষ্টা করা হচ্ছে।

অ্যানড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে নাগরিকরা ঘরে বসেই জিডিসংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক সেবা পাচ্ছেন। সাধারণ নাগরিকরা অনলাইন জিডির আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত প্রায় পাঁচ লাখ জিডির আইনি সেবা দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশে প্রযুক্তিনির্ভর সেবাসমূহ আন্তরিকতা ও পেশাদারির সঙ্গে পালন করা হচ্ছে।

হত্যা মামলার আসামিসহ নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার, নারী-শিশু মামলার ভিকটিম উদ্ধার, মৃতদেহ শনাক্ত, আলামত উদ্ধার, অজ্ঞাত ব্যক্তি ও অজ্ঞাত মৃতদেহ শনাক্তকরণের কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে সাইবারজগতের অপরাধ শনাক্ত ও অপরাধী ধরতে সাইবার পেট্রোলিংও জোরদার করা হয়েছে।

 

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগসহ যেকেউ অংশ নিতে পারবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগসহ যেকেউ নির্ধারিত মানদণ্ড পূরণ সাপেক্ষে অংশ নিতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (০৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নিউজ ডেস্ক

০৯ জুন ২০২৬, ১২:৩৬

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগসহ যেকেউ নির্ধারিত মানদণ্ড পূরণ সাপেক্ষে অংশ নিতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (০৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতীয়

নতুন দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন এবং দেশের ঔষধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং সদস্য সচিব থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। একই সঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান এবং জাতীয় […]

নতুন দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ জুলাই ২০২৬, ১১:৪২

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন এবং দেশের ঔষধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং সদস্য সচিব থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব।

একই সঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যানকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ২১ জুন ২০২৬ তারিখে জারি করা আগের ২২ সদস্যের পরিষদ বাতিল করা হয়েছে। নতুন আদেশ অনুযায়ী, পরিষদ বছরে অন্তত দুইবার সভা করবে। প্রয়োজন হলে অতিরিক্ত সভা আয়োজন এবং বিশেষজ্ঞ সদস্য কো-অপ্ট করার সুযোগও থাকবে।

পরিষদে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, ফার্মেসি কাউন্সিল, এফবিসিসিআই, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিএপিআই) এবং বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটির প্রতিনিধিরাও সদস্য হিসেবে রয়েছেন।

জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ সরকারের কাছে জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন, দেশীয় ঔষধ শিল্পের উন্নয়ন, অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা হালনাগাদ, ঔষধ উৎপাদন, আমদানি ও রপ্তানি-সংক্রান্ত নীতিগত বিষয়ে পরামর্শ দেবে।

পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার এবং জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় সুপারিশ প্রদানেও পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জাতীয়

মোটরসাইকেলসহ সব গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়াই হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময়ের মধ্যে শুধু মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিআরটিএ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়াই […]

মোটরসাইকেলসহ সব গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়াই হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময়ের মধ্যে শুধু মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিআরটিএ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়াই মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে। একই সুবিধা পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রেও।

গ্রাহকদের জন্য এটিকে শেষ সুযোগ উল্লেখ করে আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করে নেওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

এদিকে, গাড়ি বিক্রির পর দ্রুত মালিকানা পরিবর্তনের বিষয়েও সতর্ক করেছে বিআরটিএ। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক। কিন্তু অনেক ক্রেতা মালিকানা পরিবর্তন না করেই গাড়ি ব্যবহার করছেন। এতে পুরনো মালিককে বিভিন্ন আইনি ও আর্থিক জটিলতায় পড়তে হচ্ছে।

বিআরটিএ জানিয়েছে, মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া এখন আরও সহজ করা হয়েছে। অনলাইনে আবেদন করার পর বিক্রেতার বায়োমেট্রিক বা আঙুলের ছাপ যাচাই করে একই দিনেই মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। নতুন মালিকও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক দিতে পারছেন।

নির্ধারিত নিয়ম অনুযায়ী দ্রুত মালিকানা পরিবর্তন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে বিআরটিএ।

অন্যদিকে, সড়ক পরিবহন আইন কঠোরভাবে কার্যকরের অংশ হিসেবে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তনের কার্যক্রমও শুরু হয়েছে। প্রতিটি ড্রাইভিং লাইসেন্সে ১২টি পয়েন্ট থাকে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা বা কারাদণ্ডের পাশাপাশি চালকের লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্টও কেটে নেওয়া হচ্ছে।