সোমবার, ২৭ জুলাই ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

ইউক্রেন ভূখণ্ডে প্রতি বর্গকিমি দখলে গড়ে ২৭ সেনা হারিয়েছে রাশিয়া

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ২০২৪ সাল ছিল রাশিয়ার জন্য সবচেয়ে রক্তাক্ত বছর। ওই বছর অন্তত ৪৫ হাজার ২৮৭ জন রুশ সেনা নিহত হয়েছেন, যেটা আগের বছরের চেয়ে প্রায় তিনগুণ বেশি। তখন যুদ্ধের সবচেয়ে ভয়াবহ ও দীর্ঘতম সংঘর্ষ হয়েছিল বাখমুতে। ১ অক্টোবর ২০২৪-এ রুশ বাহিনী ডোনেৎস্কের গুরুত্বপূর্ণ শহর ভুহলেদার দখল করে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য […]

ইউক্রেন ভূখণ্ডে প্রতি বর্গকিমি দখলে গড়ে ২৭ সেনা হারিয়েছে রাশিয়া

ইউক্রেন ভূখণ্ডে প্রতি বর্গকিমি দখলে গড়ে ২৭ সেনা হারিয়েছে রাশিয়া

নিউজ ডেস্ক

০৬ মে ২০২৫, ১৬:০০

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ২০২৪ সাল ছিল রাশিয়ার জন্য সবচেয়ে রক্তাক্ত বছর। ওই বছর অন্তত ৪৫ হাজার ২৮৭ জন রুশ সেনা নিহত হয়েছেন, যেটা আগের বছরের চেয়ে প্রায় তিনগুণ বেশি। তখন যুদ্ধের সবচেয়ে ভয়াবহ ও দীর্ঘতম সংঘর্ষ হয়েছিল বাখমুতে।

১ অক্টোবর ২০২৪-এ রুশ বাহিনী ডোনেৎস্কের গুরুত্বপূর্ণ শহর ভুহলেদার দখল করে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার মতে, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত রাশিয়া ইউক্রেনের ২ হাজার ৩৫৬ বর্গকিমি এলাকা দখল করে। পুরো বছরজুড়ে দখল করা এলাকার পরিমাণ দাঁড়ায় ৪ হাজার ১৬৮ বর্গকিমি। এর বিপরীতে রাশিয়া হারায় অন্তত ৪৫ হাজার ২৮৭ সেনা অর্থাৎ প্রতি বর্গকিমি দখলে গড়ে ২৭ জন রুশ সেনার মৃত্যু হয়।


বিবিসি রুশ সার্ভিস, স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনা এবং স্বেচ্ছাসেবক দলগুলোর সমন্বয়ে রুশ কবরস্থান, সামরিক স্মৃতিসৌধ ও মৃত্যুসংবাদ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে— যুদ্ধ চলাকালীন এখন পর্যন্ত ১ লাখ ০৬ হাজার ৭৪৫ জন নিহত রুশ সেনার পরিচয় শনাক্ত করা গেছে।

তবে বিশ্লেষকরা বলছেন, প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। অনুমান অনুযায়ী, এই সংখ্যা ৪৫ শতাংশ থেকে ৬৫ শতাংশ। অর্থাৎ মোট মৃত্যু হতে পারে ১ লাখ ৬৪ হাজার ২২৩ থেকে ২ লাখ ৩৭ হাজার ২১১ জন।
২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি ছিল রুশ বাহিনীর জন্য সবচেয়ে প্রাণঘাতী দিন।

ওইদিন দোনেৎস্কের দখলকৃত ভোলনোভাখা শহরের কাছে একটি প্রশিক্ষণস্থলে ইউক্রেনের হিমারস ক্ষেপণাস্ত্র আঘাত করলে ৬৫ জন রুশ সেনা নিহত হন, যাদের মধ্যে ছিলেন আলদার বায়রভ (২২), ইগর বাবিচ (৩২) ও ওখুনজোন রুস্তামভ (৩১)। তারা ৩৬তম মোটর রাইফেল ব্রিগেডের সদস্য ছিলেন এবং সেদিন তাদের একটি পদক প্রদানের জন্য সারিবদ্ধ হতে বলা হয়েছিল।


বায়রভ পূর্ব সাইবেরিয়ার বুরিয়াতিয়া অঞ্চল থেকে আসা এক তরুণ, খাদ্য স্যানিটেশন বিষয়ে পড়াশোনা করলেও বাধ্যতামূলক সেনাসেবার পর পেশাদার সেনা হন। রুস্তামভ ছিলেন একজন ওয়েল্ডার এবং পূর্বে বিশেষ বাহিনীতে কাজ করেছেন। বাবিচ ছিলেন একজন স্বেচ্ছাসেবী যিনি পক্ষাঘাতগ্রস্ত শিশু ও প্রাপ্তবয়স্কদের শারীরিক থেরাপিতে সহায়তা করতেন।

সেদিন মোট ২০১ জন রুশ সেনা নিহত হন। একই দিন সন্ধ্যায় তৎকালীন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সামনের সাফল্য নিয়ে বৈঠক করেন, তবে প্রশিক্ষণস্থলে হামলার কোনো উল্লেখ ছিল না।

২০২২ সালে রাশিয়া কমপক্ষে ১৭ হাজার ৮৯০ জন সেনা হারায়। ২০২৩ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৭ হাজার ৬৩৩ জনে। ২০২৪ সালে পুরো বছরজুড়ে কোনো সময় কমেনি মৃতের সংখ্যা। অবদিইভকা, রোবোটিনে, পোক্রোভস্ক ও তোরেৎস্কের দিকে রক্তক্ষয়ী সংঘর্ষ চলেছে ধারাবাহিকভাবে। বিশেষ করে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ধীরগতির পূর্বমুখী অগ্রযাত্রায় সবচেয়ে বেশি সেনা প্রাণ হারান।

মার্কিন বিশ্লেষক মাইকেল কফম্যান বলেন, ‘ছোট ছোট দল নিয়ে বারবার আক্রমণের কৌশল রুশ সেনার মৃত্যু হার বাড়িয়ে দিয়েছে।’

সেনা সংকট মোকাবিলায় নিয়োগ বাড়াচ্ছে রাশিয়া

২০২৪ সালের শেষার্ধে রাশিয়া সেনা নিয়োগ বাড়ায় এবং তা মৃতের সংখ্যাকেও ছাড়িয়ে যায়। অনেক ক্ষেত্রে চুক্তিভিত্তিক সেনাদের এককালীন প্রণোদনা বৃদ্ধি করা হয়। আইনগত সুবিধার কারণে কারাবন্দিদের মধ্য থেকেও অনেকে স্বেচ্ছাসেবক হিসেবে যুদ্ধে যোগ দেন।

২০২৩-২৪ সালে হাজার হাজার চুক্তিভুক্ত স্বেচ্ছাসেবককে মাত্র ১০-১৪ দিনের স্বল্প প্রশিক্ষণ শেষে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। ফলে তাদের বেঁচে থাকার সম্ভাবনা কমে আসে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বাশকিরতিস্তানে। সেখানে ৪ হাজার ৮৩৬ জনের মৃত্যু হয়। বেশিরভাগই ছিলেন গ্রামীণ এলাকা থেকে আসা এবং ৩৮ শতাংশের কোনো সামরিক অভিজ্ঞতা ছিল না।

উন্মুক্ত উৎস থেকে মৃত্যু পরিসংখ্যান সংগ্রহের ক্ষেত্রে সীমাবদ্ধতা থেকেই যায়। অনেক মৃতদেহ এখনও যুদ্ধক্ষেত্রে রয়ে গেছে এবং তাদের উদ্ধার করা ঝুঁকিপূর্ণ। এ ছাড়া দোনেৎস্ক ও লুহানস্কের সশস্ত্র বাহিনীর সদস্যদের হিসেব ধরলে মৃতের সংখ্যা আরো বাড়বে।

মৃত্যুসংবাদ ও নিখোঁজের তথ্য বিশ্লেষণে দেখা যায়, অতিরিক্ত ২১ হাজার থেকে ২৩ হাজার ৫০০ জন নিহত হতে পারেন, যার ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় প্রায় ১ লাখ ৮৫ হাজার থেকে ২ লাখ ৬০ হাজার ৭০০ জনে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১০৭

আন্তর্জাতিক

তিন দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। একই সঙ্গে এই তিন দেশ থেকে আসা যেকোনো ভ্রমণকারীর জন্য ভিসা ইস্যু এবং সৌদিতে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এই নিষেধাজ্ঞা শুধুমাত্র সরাসরি ওই তিন দেশ থেকে […]

তিন দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব

তিন দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব

ডেস্ক রিপোর্ট

২৭ জুন ২০২৬, ১০:০৯

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। একই সঙ্গে এই তিন দেশ থেকে আসা যেকোনো ভ্রমণকারীর জন্য ভিসা ইস্যু এবং সৌদিতে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এই নিষেধাজ্ঞা শুধুমাত্র সরাসরি ওই তিন দেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, বরং তৃতীয় কোনো দেশ হয়ে যারা সৌদি আরবে প্রবেশের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও কার্যকর হবে। সৌদিতে প্রবেশের আগের ২১ দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি এই তিন দেশের যেকোনো একটিতে অবস্থান করে থাকেন, তবে তিনিও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। এছাড়া সৌদি নাগরিকদেরও ওই তিন দেশে ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি আরবের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ‘ওয়াকায়া’ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সংক্রামক ব্যাধির আন্তঃসীমান্ত বিস্তার রোধে এই জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। ইবোলা সংক্রমণের ঝুঁকি কমাতে সৌদি আরবের প্রবেশপথগুলোতে স্বাস্থ্য পরীক্ষা (স্ক্রিনিং), রোগ নজরদারি এবং দ্রুত সাড়াদান প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে। এছাড়া আক্রান্ত দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র—যেমন রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া ও কঙ্গো প্রজাতন্ত্র (ব্রাজাভিল) থেকে আগত যাত্রীদের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, সৌদি আরবের জনস্বাস্থ্য পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্থিতিশীল। প্রতিরোধমূলক ব্যবস্থা চালুর পর থেকে দেশটিতে এখন পর্যন্ত ইবোলার কোনো নিশ্চিত বা সন্দেহভাজন রোগী শনাক্ত হয়নি। আঞ্চলিক ও আন্তর্জাতিক মহামারি পরিস্থিতির ওপর সৌদি কর্তৃপক্ষ সার্বক্ষণিক নজর রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে দেশটির স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১০৭

আন্তর্জাতিক

প্রাপ্য পানির ওপর কেউ হাত দিলে সেই হাত কেটে ফেলা হবে

ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সিন্ধু নদ পানিবণ্টন চুক্তি নিয়ে দুই দেশের কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তানের এক শীর্ষ মন্ত্রী ভারতের নাম উল্লেখ না করে হুমকি দিয়ে জানিয়েছেন যে তাদের প্রাপ্য পানির ওপর কেউ হাত দিলে সেই হাত কেটে ফেলা হবে। ভারতের কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী সি আর পাতিল কর্তৃক আগামী দেড় থেকে দুই বছরের […]

প্রাপ্য পানির ওপর কেউ হাত দিলে সেই হাত কেটে ফেলা হবে

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

৩০ জুন ২০২৬, ১০:৪৫

ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সিন্ধু নদ পানিবণ্টন চুক্তি নিয়ে দুই দেশের কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তানের এক শীর্ষ মন্ত্রী ভারতের নাম উল্লেখ না করে হুমকি দিয়ে জানিয়েছেন যে তাদের প্রাপ্য পানির ওপর কেউ হাত দিলে সেই হাত কেটে ফেলা হবে।

ভারতের কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী সি আর পাতিল কর্তৃক আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে ভারতের অংশের সমস্ত পানি সম্পূর্ণ ব্যবহারের ঘোষণার পরই ইসলামাবাদের পক্ষ থেকে এই তীব্র প্রতিক্রিয়া এল।

ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক সরাসরি অভিযোগ করেন যে প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী সিন্ধু নদের পানির কলটি নিয়ন্ত্রণ করছেন এবং তিনি পাকিস্তানে এক ফোঁটা পানিও আসতে দিতে চান না।

পাকিস্তানি এই মন্ত্রী বলেন যে তাদের দেশের প্রায় ৫০ শতাংশ মানুষের জীবিকা কৃষির ওপর নির্ভরশীল। ফলে অন্য কেউ এসে তাদের দেশের খাদ্য নিরাপত্তা, অর্ধেক কর্মসংস্থান এবং ২৫ শতাংশ অর্থনীতি নিয়ন্ত্রণ করবে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি হুশিয়ারি দিয়ে বলেন যে পানির অধিকার খর্ব করা হলে তার চড়া মূল্য দিতে হবে এবং তারা যেকোনো মূল্যে নিজেদের স্বার্থ রক্ষা করবেন।

মুসাদিক মালিক আরও যুক্তি দেন যে আন্তর্জাতিক প্রথা অনুযায়ী চুক্তি না থাকলেও নদীর উপরিভাগে থাকা দেশগুলো নিচের দেশের পানি প্রবাহ বন্ধ করতে পারে না।

অথচ দুই দেশের মধ্যে ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত একটি সুনির্দিষ্ট চুক্তি রয়েছে। বিশ্বের অন্যান্য নিম্ন অববাহিকার শিশুদের পানির অধিকার রয়েছে কি না এবং আন্তর্জাতিকভাবে কোনটা প্রকৃত ন্যায়বিচার, তা নির্ধারণের জন্য তারা এই বিষয়টি বিশ্ব দরবারে তুলে ধরবেন।

একই সংবাদ সম্মেলনে উপস্থিত পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন যে সিন্ধু নদ পানিবণ্টন চুক্তিটি আইনগতভাবে এখনও বহাল রয়েছে এবং কোনো দেশ এককভাবে এটি বাতিল বা সংশোধন করতে পারে না।

তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের বক্তব্য পুনর্ব্যক্ত করে বলেন যে সিন্ধু নদের পানি পাকিস্তানের জন্য জীবনরেখা এবং এটি তাদের জন্য একটি লাল রেখা বা ‘রেড লাইন’।

অন্য দিকে ভারতের অবস্থান অত্যন্ত সুদৃঢ় ও স্পষ্ট। গত বছর জম্মু ও কাশ্মীরের পহেলগামে একটি ভয়াবহ আন্তঃসীমান্ত সন্ত্রাসী হামলায় ২৫ জন পর্যটকসহ মোট ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর নয়া দিল্লি এই ঐতিহাসিক পানিবণ্টন চুক্তিটি সাময়িকভাবে স্থগিত বা মুলতবি ঘোষণা করে।

ভারতের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে পাকিস্তান যতক্ষণ না তাদের মাটিতে লালিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার সন্ত্রাসী পরিকাঠামো সম্পূর্ণ ধ্বংস করার দৃশ্যমান প্রমাণ দেবে, ততক্ষণ পর্যন্ত এই পানি চুক্তি স্থগিতই থাকবে।

সূত্র: এনডিটিভি

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১০৭

আন্তর্জাতিক

ওমান উপকূলে ড্রোন হামলায় ডুবে গেছে ভারতীয় জাহাজ!

ওমান উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী একটি জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে ওমান কর্তৃপক্ষ জাহাজটির নাবিকদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়। জানা গেছে, ড্রোন হামলার পর সাগরে পুরোপুরি ডুবে যায় ওই জাহাজটি। ‘এমএসভি হাজি আলি’ (Haji Ali) নামের কার্গো শিপের উপর এই হামলার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। প্রাথমিক […]

নিউজ ডেস্ক

১৪ মে ২০২৬, ১৮:০৪

ওমান উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী একটি জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে ওমান কর্তৃপক্ষ জাহাজটির নাবিকদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়।

জানা গেছে, ড্রোন হামলার পর সাগরে পুরোপুরি ডুবে যায় ওই জাহাজটি। ‘এমএসভি হাজি আলি’ (Haji Ali) নামের কার্গো শিপের উপর এই হামলার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সন্দেহভাজন ড্রোন হামলার জেরেই জাহাজটি ডুবে গিয়েছে। তবে জাহাজে থাকা ১৪ জন ভারতীয় নাবিককেই নিরাপদে উদ্ধার করেছে ওমান কোস্টগার্ড।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, জাহাজের সব ক্রু সদস্য নিরাপদ আছেন।

বৃহস্পতিবার (১৪ মে) এক বিবৃতিতে ভারত বলেছে, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা এবং নিরীহ বেসামরিক নাবিকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলা থেকে বিরত থাকতে হবে।

পাশাপাশি নৌ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি না করার আহ্বান জানানো হয়েছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১০৭