লোহিত সাগরের আকাশে মার্কিন যুদ্ধবিমান এফ-১৮ বিধ্বস্তের ঘটনাটি কাকতলীয় ছিল না, বরং এটি ইয়েমেনের শক্তিমত্তা প্রদর্শন করেছে বলে দাবি করেছেন ইয়েমেনের তথ্যমন্ত্রী হাশেম আহমেদ আব্দুর রহমান শারাফুদ্দিন। তিনি বার্তা সংস্থা সাবাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এটি ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ধারাবাহিক হামলার ফলস্বরূপ। মার্কিন সন্ত্রাসী বাহিনী দাবি করেছে, ভুল করে নিজেদের গুলিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তবে ইয়েমেনের সেনা মুখপাত্র জানিয়েছেন যে, তাদের হামলায় এটি ধ্বংস হয়েছে।
ইয়েমেনের তথ্যমন্ত্রী আরও বলেন, মার্কিন বিমানবাহী রণতরীর বারবার অবস্থান পরিবর্তন এবং লোহিত সাগর থেকে পালিয়ে যাওয়ার ঘটনা প্রমাণ করে যে, ইয়েমেনের বিরুদ্ধে কোনো হামলা বিনা জবাবে থাকবে না। তিনি আমেরিকা, ব্রিটেন এবং ইসরাইলের বিরুদ্ধে ইয়েমেনের একের পর এক বিজয়কে তুলে ধরে বলেন, এই জয় বিশ্ববাসীকে প্রমাণ করেছে যে ইয়েমেনের প্রতিরোধ শক্তিশালী এবং তাদের বিরুদ্ধে কোনো আগ্রাসন সফল হবে না।
শারাফুদ্দিন গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে বলেন, ইয়েমেনের অভিযান চলবে যতদিন পর্যন্ত ইসরাইলি আগ্রাসন বন্ধ না হবে এবং গাজা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয়।
সূত্রঃ পার্স টুডে
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?