পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে কারাগার থেকে রাজধানী ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত স্বাধীন মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে তাকে হাসপাতালে নেওয়া হয়।
শুক্রবার (২১ আগস্ট) ভোরে ৭৩ বছর বয়সী ইমরান খানকে কড়া নিরাপত্তার মধ্যে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। তার দল পিটিআইও বিষয়টি নিশ্চিত করেছে।
সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী জানিয়েছেন, সরকার সুপ্রিম কোর্টের নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করবে।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, দুই দিনের মধ্যে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করে তার শারীরিক অবস্থা পরীক্ষা করার কথা ছিল। এ জন্য তার নিজস্ব চিকিৎসকের উপস্থিতিতে একটি স্বাধীন মেডিকেল বোর্ড গঠন করা হয়।
এর আগে গত ১০ আগস্ট আদিয়ালা কারাগারের মেডিকেল বোর্ডের প্রতিবেদনে ইমরান খানের রক্তচাপের ওঠানামা ও উদ্বেগজনিত সমস্যার কথা উল্লেখ করা হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে তার ডান চোখের দৃষ্টিশক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন তার পরিবার ও দলীয় নেতারা।
ইমরান খানের আইনজীবী উজায়ের ভান্ডারি জানিয়েছেন, আগামী ১৬ সেপ্টেম্বর আদালতে পরবর্তী শুনানি পর্যন্ত সাবেক এই প্রধানমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন থাকতে পারেন। ২০২৩ সালের আগস্টে গ্রেপ্তারের পর এবারই কারাগারের বাইরে সবচেয়ে দীর্ঘ সময় অবস্থান করতে পারেন তিনি।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?