ভারত থেকে আমদানি করা চালের গুণগত মান নিয়ে আপত্তি ওঠায় প্রায় ১১ হাজার ৫০০ মেট্রিক টন নন-বাসমতি সেদ্ধ চালের একটি চালান ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। এ ঘটনায় দুই দেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
জানা গেছে, চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর চালের চালানটি প্রাথমিক পরীক্ষায় খাওয়ার উপযোগী হিসেবে ছাড়পত্র পায়। তবে পরবর্তী বিস্তারিত পরীক্ষায় নির্ধারিত মানদণ্ড পূরণ না করার বিষয়টি ধরা পড়ে। এরপর চালের মান নিয়ে আপত্তি জানিয়ে চালানটি গ্রহণ না করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
সূত্র জানায়, ওই চালানের মধ্যে প্রায় ৩ হাজার ৫০০ মেট্রিক টন খালাস করা হলেও বাকি অংশের মান নিয়ে প্রশ্ন ওঠে। পরে পুরো চালানটি ভারতে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বহুজাতিক একটি প্রতিষ্ঠানের মজুত থেকে ভারতীয় রপ্তানিকারকদের মাধ্যমে চালগুলো বাংলাদেশে আনা হয়েছিল।
বাণিজ্য সংশ্লিষ্টদের মতে, খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীণ প্রক্রিয়াগত জটিলতা বা সিদ্ধান্ত গ্রহণের ধীরগতির কারণেও এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে। তাদের আশঙ্কা, বিষয়টি ভবিষ্যতে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্যে প্রভাব ফেলতে পারে।
সূত্র: দ্য হিন্দু
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?