ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত রয়েছে এবং নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালানোর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আরও জোরালো অভিযান পরিচালনায় প্রস্তুত রয়েছে বলেও তিনি সতর্ক করেছেন।
মার্কিন একাধিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে শনিবার (২৫ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে। একই সঙ্গে তিনি জানান, ইরানের বিরুদ্ধে নতুন কোনো বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে পরিস্থিতি প্রয়োজন হলে মার্কিন বাহিনী অভিযান আরও জোরদার করতে প্রস্তুত রয়েছে।
এদিকে, বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, জুলাইয়ের শুরুতে বাহরাইন ও কুয়েত গোপনে ইরানের অভ্যন্তরে সামরিক স্থাপনায় যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এটি তেহরানের বিরুদ্ধে দেশ দুটির প্রথম সরাসরি প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ।
অন্যদিকে, আলোচনা সম্পর্কে অবগত চারটি সূত্রের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস জানায়, শুক্রবার ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদারের সম্ভাবনা নিয়ে তার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন।
এ ছাড়া, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন পাঁচজন ইরানি বিচারক এবং একটি প্রভাবশালী সাইবার গোষ্ঠীর নেতার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?