ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য। তিনি দাবি করেন, তেল ও পেট্রোকেমিক্যাল খাতে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এবং জব্দ থাকা ৬০০ কোটি মার্কিন ডলারের সম্পদ কাতারের মাধ্যমে ফেরত দেওয়া হবে।
কোম সফরকালে গ্র্যান্ড আয়াতুল্লাহ শোবেইরি জানজানির সঙ্গে সাক্ষাতে পেজেশকিয়ান বলেন, ফেরত আসা অর্থ কাতারে সংরক্ষিত ইরানের মোট ১২ বিলিয়ন ডলারের তহবিলের একটি অংশ। বাকি অর্থ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
যুদ্ধ চলাকালে ইরানি জনগণের ভূমিকার প্রশংসা করে প্রেসিডেন্ট বলেন, নেতা, মন্ত্রী, সামরিক কমান্ডার, বিশিষ্ট ব্যক্তি এবং শিক্ষার্থীদের প্রাণহানির পরও দেশবাসী, সশস্ত্র বাহিনী ও সরকার ঐক্যবদ্ধভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করেছে।
তিনি আরও দাবি করেন, ইরানকে অস্থিতিশীল করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিভিন্ন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। একই সঙ্গে তার বক্তব্যে উল্লেখ করেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরাইলকে যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে বাধ্য করেছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?