বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রণয় ভার্মা বলেন, ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে জনগণকেন্দ্রিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় ভিসা কার্যক্রম চালুর প্রসঙ্গও উঠে আসে বলে জানান তিনি।
এদিকে একই দিনে সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। তবে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো মন্তব্য করেননি।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?