বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

বিনোদন

আওয়ামী লীগ না থাকলে নির্বাচন গ্রহণযোগ্যতা হারাবে : জয়

সামাজিক মাধ্যমে নিয়মিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সমসাময়িক বিভিন্ন বিষয়ে মত প্রকাশ করে থাকেন। এবার দেশের রাজনৈতিক দলগুলো নিয়ে একটি বিশ্লেষণমুলক মতামত লিখলেন সামাজিক মাধ্যমে। সেখানে তিনি দাবি করেন, আসছে নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে সেটি গ্রহণযোগ্যতা হারাবে। বুধবার (২০ আগস্ট) নিজের ফেসবুকে জয় লিখেছেন, ‘বিদেশের মাটিতে নিরপেক্ষ বিশ্লেষণে দেখলাম ড. মুহাম্মদ ইউনুস […]

আওয়ামী লীগ না থাকলে নির্বাচন গ্রহণযোগ্যতা হারাবে : জয়

জয়

নিউজ ডেস্ক

২১ আগস্ট ২০২৫, ১০:১৫

সামাজিক মাধ্যমে নিয়মিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সমসাময়িক বিভিন্ন বিষয়ে মত প্রকাশ করে থাকেন। এবার দেশের রাজনৈতিক দলগুলো নিয়ে একটি বিশ্লেষণমুলক মতামত লিখলেন সামাজিক মাধ্যমে। সেখানে তিনি দাবি করেন, আসছে নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে সেটি গ্রহণযোগ্যতা হারাবে।

বুধবার (২০ আগস্ট) নিজের ফেসবুকে জয় লিখেছেন, ‘বিদেশের মাটিতে নিরপেক্ষ বিশ্লেষণে দেখলাম ড. মুহাম্মদ ইউনুস স্যারকে ভদ্রলোকরা দুর্দান্ত পছন্দ করছেন। বিএনপিকে আগামীতে ক্ষমতায় দেখতে চাচ্ছেন। কিন্তু আওয়ামী লীগকে বাদ রেখে ইলেকশন চাচ্ছেন না। তাদের বক্তব্য আওয়ামী লীগের যতই দোষ থাকুক একটা বিশাল শ্রেণির জনগণ আওয়ামী লীগের সাপোর্টার। তাদের বাদ রেখে ইলেকশন করলে সেই ইলেকশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আসবে এবং ভবিষ্যতে বিভক্তি আরও বেশি তৈরি হবে।’

এরপর লেখেন, ‘এনসিপি এবং জামাতকে অন্তত ১০০ আসনে সংসদে প্রতিনিধিত্ব করতে দেখতে চাচ্ছেন। পাশাপাশি প্রবাসীরা দেশের আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন। তাদের ভাষায় আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ইউনুস সরকারের হলেও একটি উল্লেখযোগ্য জনগণ ইউনুস সরকারকে সাপোর্ট করছেন না যে কারণে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আসছে না। এক্ষেত্রে তারা ড. মুহাম্মদ ইউনুসকে আরও সময় দিতে চাচ্ছেন।’

আরও লেখেন, ‘সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তারা কিছুটা কনফিউজড। এনসিপির প্রতি মানুষের অনেক বেশি মমতা। কারণ এত বড় একটি ঘটনা ফ্রন্টলাইনে থেকে যারা নেতৃত্ব দিয়েছে তাদের দলে এনসিপি। তাদের সঠিক মূল্যায়ন হোক এটা অনেকেই চাচ্ছে। আবার অনেকেই এর ঘোর বিরোধী। তাদের কার্যকলাপ এবং কথা বলার ধরণের কারণে অনেকে বিরক্ত। শুধু আওয়ামী লীগ বিরোধী ক্যাম্পেইন করে সংসদ সদস্য হওয়া কঠিন একথা অনেকে বলছে।’

জয়ের কথায়, ‘অন্যদিকে জামাতের ভূমিকাকে অনেকেই প্রশংসা করছে তাদের কথা এবং কার্যকলাপ প্রশংসিত হচ্ছে। শুধু স্বাধীনতা যুদ্ধের বিষয়ে তাদের ব্যাপারে একটা বিশাল কনফিউশন রয়ে গেছে। সেটার ফলাফল কী হয় বোঝা যাচ্ছে না। অন্যদিকে বিএনপির শীর্ষ পর্যায়ের বক্তব্যে সকলে সন্তুষ্ট। কিন্তু বিএনপির কর্মীদের কার্যকলাপে অনেকে অতিষ্ঠ। এখানে একটি বড় গ্যাপ রয়ে গেছে।’

এ তারকা বলেন, ‘যেখানে তারেক রহমান সাহেব বলছেন প্রতিশোধ নয় প্রতিরোধ নয় সেখানে তাদের কর্মীরা প্রতিশোধ এবং প্রতিরোধের সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। এটা হাই কমান্ডের নীতির বহির্ভূত। এই অতি উৎসাহিত কর্মীদের থামানোর কোনো রাস্তাও আর জানা নাই। ইলেকশনের পূর্বেই যদি হাই কমান্ডকে তারা ইগনোর করে ইলেকশনে জিতলে তাদের ভূমিকা কী হবে সেটা অনেকের কাছে প্রশ্নবিদ্ধ।’

সবশেষে জয় লেখেন, ‘এই লেখাটা সামগ্রিকভাবে আমার বিশ্লেষণ। আমি একটা বোকা লোক এবং মূর্খ লোক। আমার বিশ্লেষণকে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। বাংলাদেশের নাগরিক হিসেবে আমার গণতান্ত্রিক অধিকার আমি এই লেখার মাধ্যমে প্রয়োগ করলাম। কারও মনে কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমা চাই। তবে আমার লেখা থেকে হয়তো যারা বুদ্ধিমান তারা ভালো অংশটুকু গ্রহণ করে এটাকে কাজে লাগিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবে।’

গেল রোজার ঈদে জয়কে দেখা গেছে ‘পাপ কাহিনী’ নামের একটি ওয়েব সিরিজ। নির্মাণের পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। তার বিপরীতে দেখা গেছে রুনা খানকে। আরও ছিলেন মৌসুমী মৌ, তানজিয়া মিথিলা প্রমুখ।

বিনোদন

‘নেপালে ভয়াবহ বন্যা, চিন্তা করবেন না,দোয়া করবেন যেন নিরাপদে দেশে সন্তানের কাছে ফিরতে পারি’: অপু বিশ্বাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সেখানে আটকা পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও তার সিনেমার টিম। তবে তারা বর্তমানে নিরাপদে আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অপু বিশ্বাস বলেন, ‘নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আমরা ‘শিকার’ […]

‘নেপালে ভয়াবহ বন্যা, চিন্তা করবেন না,দোয়া করবেন যেন নিরাপদে দেশে সন্তানের কাছে ফিরতে পারি’: অপু বিশ্বাস

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৭ আগস্ট ২০২৬, ০১:৩৫

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সেখানে আটকা পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও তার সিনেমার টিম।

তবে তারা বর্তমানে নিরাপদে আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অপু বিশ্বাস বলেন, ‘নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আমরা ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালে অবস্থান করছি। আমরা দেশটির পোখারাতে নিরাপদে আছি।’

নিজের জন্য ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করে অপু বলেন, ‘আমার জন্য চিন্তা না করে সবার কাছে দোয়া চাই, যেন নিরাপদে দেশে আমার সন্তানের কাছে ফিরতে পারি।’

অপু বিশ্বাস বলেন, ‘আগামীকাল (২৭ আগস্ট) কাঠমান্ডু যাবো। ফ্লাইটে অনেক রাশ চলছে। কাঠমান্ডু থেকে পরশুদিনের (শুক্রবার) ফ্লাইটে ঢাকা ফিরবো।’

চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে যান অপু বিশ্বাস। সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এতে অপুর বিপরীতে অভিনয় করছেন মুরতজা পলাশ। পাশাপাশি পশ্চিমবঙ্গের অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ আরও অনেকে অভিনয় করছেন।

বিনোদন

হাইকোর্টে চিত্রনায়ক রিয়াজ, জুলাই হত্যা মামলায় জামিন আবেদন বাতিল

২৪-এর জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ।তিনি আজ বৃহস্পতিবার হাইকোর্টে সশরীরে হাজির হয়ে আগাম জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার আগাম জামিন আবেদন নাকচ করে দেন। রিয়াজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর একটি হলো বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার […]

হাইকোর্টে চিত্রনায়ক রিয়াজ, জুলাই হত্যা মামলায় জামিন আবেদন বাতিল

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫০

২৪-এর জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ।
তিনি আজ বৃহস্পতিবার হাইকোর্টে সশরীরে হাজির হয়ে আগাম জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার আগাম জামিন আবেদন নাকচ করে দেন।

রিয়াজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর একটি হলো বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলা। ২০২৫ সালের ২ মে মামলাটি করা হয়।

এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিসহ মোট ২০১ জনকে আসামি করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ৩০ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত অভিযোগটি গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলায় আসামি করা ১৪ অভিনয়শিল্পীর মধ্যে রয়েছেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা

তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও জায়েদ খান।এ মামলায় সাংবাদিকদের মধ্যেও কয়েকজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা ও এটিএন নিউজের মুন্নী সাহাসহ মোট ১৫ জন সাংবাদিকের নাম রয়েছে। শিক্ষকদের মধ্যে রয়েছেন জাফর ইকবাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মিজানুর রহমান ও মুনতাসির মামুনসহ ১৩ জন।

এ ছাড়া ইমরান এইচ সরকার ও লাকী আক্তারকেও মামলার আসামি করা হয়েছে। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া অন্য একটি হত্যা মামলাতেও রিয়াজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

বিনোদন

‘কেউ স্থায়ী নয়’,এই ছাত্রদল-যুবদল কেউ থাকবে না, ছাত্রলীগ-যুবলীগও দেখেছি’: আসিফ আকবর

সংগীতশিল্পী আসিফ আকবর বলেছেন, সময়ের সঙ্গে রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আসবে। ছাত্রদল-যুবদলের বর্তমান নেতৃত্বও একসময় থাকবে না, যেমন আগে ছাত্রলীগ-যুবলীগের নেতৃত্ব পরিবর্তিত হতে দেখেছেন তারা। মঙ্গলবার এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আসিফ আকবর বলেন, ‘যুগে যুগে থাকে, শুধু ভোল্টটা পরিবর্তন হবে।’ রাজনীতিতে পোশাক ও প্রতীকের পরিবর্তনের উদাহরণ টেনে তিনি বলেন, সময়ের সঙ্গে রাজনৈতিক পরিচয়ের […]

‘কেউ স্থায়ী নয়’,এই ছাত্রদল-যুবদল কেউ থাকবে না, ছাত্রলীগ-যুবলীগও দেখেছি’: আসিফ আকবর

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৬ আগস্ট ২০২৬, ১৪:১৩

সংগীতশিল্পী আসিফ আকবর বলেছেন, সময়ের সঙ্গে রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আসবে। ছাত্রদল-যুবদলের বর্তমান নেতৃত্বও একসময় থাকবে না, যেমন আগে ছাত্রলীগ-যুবলীগের নেতৃত্ব পরিবর্তিত হতে দেখেছেন তারা।

মঙ্গলবার এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আসিফ আকবর বলেন, ‘যুগে যুগে থাকে, শুধু ভোল্টটা পরিবর্তন হবে।’ রাজনীতিতে পোশাক ও প্রতীকের পরিবর্তনের উদাহরণ টেনে তিনি বলেন, সময়ের সঙ্গে রাজনৈতিক পরিচয়ের প্রকাশও বদলে যায়।

বিএনপি সরকারে আসার আগের একটি ভিডিওর প্রসঙ্গ তুলে আসিফ আকবর বলেন, তখনই তিনি ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বলেছিলেন। তার ভাষায়, ‘এই ছাত্রদল-যুবদলের কেউ থাকবে না। ওই আমরা ছাত্রলীগ-যুবলীগও দেখছি।’

তিনি বলেন, যারা সত্যিকার অর্থে দেশ ও দলকে ভালোবাসেন, তাদের যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন। তবে দলীয় রাজনীতিতে বিভিন্ন সময় নতুন লোকের প্রবেশ ঘটবে—এটি স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।

রাজনীতিতে পরিবর্তনের জন্য সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক কর্মীদেরও আওয়াজ তোলার আহ্বান জানান আসিফ আকবর। নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্যই তিনি কাজ করে যাবেন। এ প্রসঙ্গে নিজের গানের কথাও উল্লেখ করেন তিনি।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন এই সংগীতশিল্পী। তিনি বলেন, বর্তমানে দেশের মানুষ রাজনৈতিক পরিচয়ে বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামায়াত, কেউ এনসিপি বা কমিউনিস্ট পরিচয় বহন করছেন। কিন্তু সবার আগে নিজেদের বাংলাদেশি হিসেবে পরিচয় দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আসিফ আকবর বলেন, দেশের এই বিভাজন তাকে ভাবিয়ে তুলছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় পরিচয়ের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।