রবিবার, ২৬ জুলাই ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

মোল্লা কলেজের তাণ্ডবে ভুক্তভোগী হাজারও শিক্ষার্থী

মেহেদী হাসান সহপাঠীর ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে এমন দাবিতে ন্যাশনাল মেডিকেলের সামনে আন্দোলন করার সময়ে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের কিছু শিক্ষার্থী ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এই হামলায় বেশ কয়েকজন আহতও হয়েছেন। তবে হামলাকারীদের বিরুদ্ধে সোহরাওয়ার্দী কলেজ প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় ২৪ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের […]

নিউজ ডেস্ক

২৬ নভেম্বর ২০২৪, ১৮:৫৩

মেহেদী হাসান

সহপাঠীর ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে এমন দাবিতে ন্যাশনাল মেডিকেলের সামনে আন্দোলন করার সময়ে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের কিছু শিক্ষার্থী ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এই হামলায় বেশ কয়েকজন আহতও হয়েছেন।

তবে হামলাকারীদের বিরুদ্ধে সোহরাওয়ার্দী কলেজ প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় ২৪ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীসহ রাজধানীর আরও বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা মিলে ন্যাশনাল মেডিকেল কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে হামলা চালায়

হামলার ফলে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজও। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির তিন তলা ভবনের প্রতিটি রুমে ভাঙচুর করা হয়েছে। নষ্ট করা হয়েছে কম্পিউটার, প্রিন্টারসহ সকল আসবাবপত্র। ক্যাম্পাসের আনাচে কানাচে পড়ে আছে প্রতিষ্ঠানটির হাজার হাজার শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ সনদসহ নানা প্রয়োজনীয় কাগজপত্র।

দ্বিতীয় তলায় কলেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কক্ষ রেকর্ড রুমে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের সার্টিফিকেট, মার্কশীট ও রেজিস্ট্রেশনের হাজার হাজার কাগজ ছড়িয়ে ছিটিয়ে আছে। কর্মীরা নষ্ট হওয়া কাগজপত্রগুলো গোছানোর চেষ্টা করছেন।রেকর্ড রুমে কাজ করা অফিস সহকারী মো. এমদাদ বলেন, হামলাকারীরা সবচেয়ে বেশি ক্ষতিটা করেছে শিক্ষার্থীদের। তাদের জীবনের অর্জনের সার্টিফিকেট ও মার্কশীটগুলো নষ্ট করে দিয়েছে। আমি রাস্তা থেকেও অনেক মার্কশীট খুঁজে এনেছি। কলেজ প্রতিষ্ঠার পর থেকে সব কাগজ আমাদের রেকর্ড রুমে সংরক্ষরণ করা ছিলো। কিন্তু তারা সব শেষ করে দিয়েছে।

শিক্ষার্থীদের হামলায় পুরান ঢাকার এই শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতির বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ ড.কাকলি মুখোপাধ্যায় বলেন, ঘটনার দিন আমাদের ক্লাস বন্ধ ছিলো। আমাদের কলেজের শিক্ষার্থীরা ছিলো না। তবে আমাদের কলেজ পরীক্ষার কেন্দ্র হওয়া বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলছিলো। এই সময়ে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা আমাদের শিক্ষক ও পরীক্ষার্থীদের মারধর করেছে।

হামলার কারণে আমাদের অবকাঠামো ক্ষতির পাশাপাশি যে ক্ষতিটা হয়েছে তা হলো শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের শিক্ষা জীবনের অর্জন সার্টিফিকে ও মার্কশীট নষ্ট হয়েছে। পাশাপাশি আমাদের কলেজের সম্পদের দলিলসহ বহু কাজগ তছনছ হয়ে গেছে। এগুলো সংগ্রহ করতে আমাদের অনেক পরিশ্রম ও হয়রান হতে হবে। আমার এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত । আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ছিলাম। আবার ঢাবিতে আসলাম। এই সকল নথি, শিক্ষার্থীদের কাগজ কি ভাবে পাবো বুঝতে পারছি না।

তবে রাস্তার পার্শ্ববর্তী এক ভবনের কিছু জানালার গ্লাস ভাঙ্গা ছাড়া তেমন ক্ষতি হয়নি আরেক শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজের। ভবনের ‘এ’ নম্বর ভবনের পেছনের দিকের কিছু গ্লাস ইট পাটকেলে ক্ষতি হয়। এই কলেজেও ঘটনার সময়ে শিক্ষার্থীরা ছিলো না। তবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলায় কিছু শিক্ষার্থী আহত হয়েছেন।

হামলায় ক্ষতি ও শিক্ষার্থীদের আহতের বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষ অধ্যপক মোহাম্মদ হাবিবুর রহামনের সঙ্গে যোগযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে কথা বলতে রাজি হন নি।

এদিকে, পুরান ঢাকার তিন প্রতিষ্ঠানে হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলা হয়েছে। মামলা ৮ হাজার শিক্ষার্থীকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসীম উদ্দীন বলেন, দুই কলেজ ও ন্যাশনাল হাসপাতালে হামলার ঘটনায় ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। সে দিনের ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত ও আমাদের একটি এপিসি ভাঙচুর করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার নেই।

শিক্ষাঙ্গন

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে শেকৃবির সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার

শেকৃবি প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি […]

নিউজ ডেস্ক

০৪ জুন ২০২৬, ২২:৪৮

শেকৃবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কৃষিবিদ সানোয়ার আলম সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে শক্তিশালী করতে তার ভূমিকা রয়েছে বলে তারা উল্লেখ করেন।

নেতাকর্মীরা জানান, সাংগঠনিক দক্ষতা, কর্মনিষ্ঠা ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই কেন্দ্রীয় নেতৃত্ব তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি কৃষি ও কৃষক সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা পালন করবেন।

এদিকে যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা করছেন তারা।

শিক্ষাঙ্গন

অ্যাকাডেমিক ক্যালেন্ডারে বড় পরিবর্তন, এইচএসসি পরীক্ষাও হবে ডিসেম্বরে

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই শেষ করে দ্রুত ফল প্রকাশের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি নতুনভাবে সাজানো হচ্ছে কারিকুলামও। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনজানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল থেকেই এই নতুন পদ্ধতি চালু করা হতে পারে। বর্তমানে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হলেও প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে […]

নিউজ ডেস্ক

০২ মে ২০২৬, ১৬:০০

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই শেষ করে দ্রুত ফল প্রকাশের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি নতুনভাবে সাজানো হচ্ছে কারিকুলামও। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনজানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল থেকেই এই নতুন পদ্ধতি চালু করা হতে পারে।

বর্তমানে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হলেও প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায়ই সময়সূচি পিছিয়ে যায়। এতে উচ্চ মাধ্যমিক শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে দীর্ঘ বিরতি তৈরি হয়, যা অনেক শিক্ষার্থীর পড়াশোনার ধারাবাহিকতায় প্রভাব ফেলে। এসব সমস্যা মাথায় রেখেই নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ডিসেম্বরের মধ্যেই যদি সব পরীক্ষা সম্পন্ন করা যায়, তাহলে সিলেবাস, ক্লাস টেস্ট ও বোর্ড পরীক্ষা নির্ধারিত সময়েই শেষ করা সম্ভব হবে। ফলে শিক্ষার্থীরা জানুয়ারিতেই পরবর্তী শ্রেণিতে ভর্তি হতে পারবে এবং দুই বছরের মধ্যেই নির্ধারিত পাঠক্রম শেষ করতে পারবে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বর মাসকে পুরোপুরি পরীক্ষার জন্য নির্ধারণ করা হবে। এ সময়ের মধ্যে বোর্ডগুলোকে পরীক্ষা গ্রহণ ও দ্রুত ফল প্রকাশ করতে হবে। ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে।

তিনি আরও জানান, লক্ষ্য হচ্ছে—শিক্ষার্থীরা ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছর বয়সে এইচএসসি পাস করে কোনো সেশনজট ছাড়াই উচ্চশিক্ষায় যেতে পারবে। কারিকুলাম সংস্কারের কাজ চলছে এবং সবকিছু প্রস্তুত থাকলে ২০২৭ সাল থেকেই এটি কার্যকর করা হতে পারে।

তবে নতুন সময়সূচি বাস্তবায়ন নির্ভর করবে নির্ধারিত সময়ে সিলেবাস সম্পন্ন করার ওপর। শিক্ষামন্ত্রী বলেন, আগে পরিকল্পনা ঠিক করা জরুরি—অ্যাকাডেমিক বছর ডিসেম্বরেই শেষ করতে হবে এবং সে অনুযায়ী পুরো শিক্ষা কার্যক্রম সাজাতে হবে।

এদিকে শিক্ষাবিদদের মতে, দেশের আবহাওয়া ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় নিয়ে পাবলিক পরীক্ষার সময় নির্ধারণ করে একটি বাস্তবসম্মত নতুন অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা প্রয়োজন।

শিক্ষাঙ্গন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আবু তাহের, জাককানইবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড আন্ডার রাইজ এআই ক্যাম্প’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নবযুগ কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়। এআই ক্যাম্পের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ হ্যাক ম্যানেজার মো. ইয়াসিন আরাফাত। […]

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১২ মে ২০২৬, ২৩:০১

আবু তাহের, জাককানইবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড আন্ডার রাইজ এআই ক্যাম্প’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নবযুগ কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

এআই ক্যাম্পের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ হ্যাক ম্যানেজার মো. ইয়াসিন আরাফাত। এছাড়াও উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ অফিসার শাম্মি আক্তার রুমি এবং বাংলালিংকের ইন্টার্ন (এইচআর) নোমান কিবরিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম জনি।

সেমিনারে অংশগ্রহণকারীদের কেস সমাধানের কৌশল, কৌশলগত চিন্তাভাবনা, সমস্যা সমাধান এবং কাঠামোবদ্ধ বিশ্লেষণ বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি শিহাব সারওয়ার বলেন, ‘বর্তমান সময়ে বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার স্বপ্ন অনেক শিক্ষার্থীরই থাকে। সেই পথে বিজনেস কেস কম্পিটিশনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই লক্ষ্যেই আমরা সেমিনারটি আয়োজন করেছি যাতে শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। আশা করছি শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রি এক্সপার্টের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ পেয়েছে।’

উল্লেখ্য, সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ২৫০ জনের অধিক শিক্ষার্থীঅংশ নেন।