শনিবার, ১৫ আগস্ট ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

জকসুকে কেন্দ্র করে জবি ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল শিক্ষার্থীদের একাডেমিক, সাংস্কৃতিক ও পেশাগত উন্নয়নকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন সামনে রেখে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সংগঠনের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নভেম্বর মাসব্যাপী কর্মসূচির বিস্তারিত প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ নভেম্বর […]

জকসুকে কেন্দ্র করে জবি ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০১ নভেম্বর ২০২৫, ২৩:০১

রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল শিক্ষার্থীদের একাডেমিক, সাংস্কৃতিক ও পেশাগত উন্নয়নকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন সামনে রেখে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সংগঠনের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নভেম্বর মাসব্যাপী কর্মসূচির বিস্তারিত প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ নভেম্বর শুরু হবে ‘ফিটনেস স্ক্রিনিং ও ফিজিওথেরাপি ক্যাম্প’-এর মাধ্যমে কর্মসূচির যাত্রা। ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে সেমিনার ‘ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিকল্প আয়ের সুযোগ’।

৬ নভেম্বর থেকে শুরু হবে ক্যাম্পাস সৌন্দর্যবর্ধন কার্যক্রম ‘আমাদের ক্যাম্পাস আমরাই গড়ব’। এরপর ৯ নভেম্বর আয়োজন করা হবে ‘মেধাবী সংবর্ধনা’ এবং ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে আলোচনা সভা ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিকাশে গণমাধ্যমের ভূমিকা’।

১১ নভেম্বর শিক্ষার্থীদের জন্য থাকছে সেমিনার ‘বিদেশে উচ্চশিক্ষা, বৃত্তির সুযোগ ও আন্তর্জাতিক পরীক্ষা প্রস্তুতি (আইইএলটিএস, টোফেল, জিআরই, এসএটি, জিম্যাট)’ বিষয়ে। ১২ নভেম্বর আয়োজিত হবে সচেতনতা কর্মসূচি ‘স্তন ক্যান্সার ও এর প্রতিরোধ’।

১৩ নভেম্বর উদ্বোধন করা হবে ‘মেডিকেল ডিসপ্যাচ বুথ’ এবং অনুষ্ঠিত হবে রক্তদান কর্মসূচি। ১৬ নভেম্বর হবে ‘কেমন বিশ্ববিদ্যালয় চাই’ ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ।

১৭ নভেম্বর থাকবে রম্য বিতর্ক প্রতিযোগিতা, ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘চাকরি মেলা ও প্রস্তুতি কর্মশালা’, যেখানে অংশগ্রহণকারীরা সিভি লেখা, সফট স্কিল ও সাক্ষাৎকারে পারদর্শিতা বিষয়ে প্রশিক্ষণ পাবেন।

২০ নভেম্বর অনুষ্ঠিত হবে ইনডোর ও আউটডোর গেমস প্রতিযোগিতা। মাসের শেষদিকে, ২৩ নভেম্বর প্রযুক্তিনির্ভর সেমিনার ‘ইন্ডাস্ট্রি ৪.০-এর চ্যালেঞ্জ: কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা ও রোবোটিকস’ এবং ২৪ নভেম্বর সেমিনার ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিং: জাতীয় ও বহুজাতিক কোম্পানির সহযোগিতা’ আয়োজন করা হবে।

এছাড়া, ৪ নভেম্বর থেকে প্রতিদিন দুপুর ১২টায় ‘হঠাৎ কুইজ প্রতিযোগিতা’ চলবে মাসব্যাপী।

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের শিক্ষার্থীদের জন্যও বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। এর মধ্যে রয়েছে চারটি বুকশেলফ স্থাপন, বিসিএস ও ইসলামিক বই সরবরাহ, ফার্স্ট এইড বক্স, ইনডোর গেমস, রম্য বিতর্ক, কুইজ প্রতিযোগিতা, ফ্রিডম বেল্ট, যোগব্যায়াম ম্যাট, পানির ফিল্টার, পর্দা, পাইপ, জুতার তাক, ডাস্টবিন সরবরাহ এবং বিশেষ বৃত্তি প্রদান।

কর্মসূচি প্রসঙ্গে আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের স্বার্থে কাজ করেছে। কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সময়েও আমাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এটি আমাদের প্রাণের ক্যাম্পাস, তাই আমরা এর উন্নয়নে নিরলসভাবে কাজ করছি।”

তিনি আরও যোগ করেন, “এই কর্মসূচি জকসুকে কেন্দ্র করে নয়, বরং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণেই। অতীতের মতো ভবিষ্যতেও ছাত্রদল শিক্ষার্থীদের পাশে থাকবে।”

শিক্ষাঙ্গন

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে শেকৃবির সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার

শেকৃবি প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি […]

নিউজ ডেস্ক

০৪ জুন ২০২৬, ২২:৪৮

শেকৃবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কৃষিবিদ সানোয়ার আলম সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে শক্তিশালী করতে তার ভূমিকা রয়েছে বলে তারা উল্লেখ করেন।

নেতাকর্মীরা জানান, সাংগঠনিক দক্ষতা, কর্মনিষ্ঠা ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই কেন্দ্রীয় নেতৃত্ব তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি কৃষি ও কৃষক সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা পালন করবেন।

এদিকে যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা করছেন তারা।

শিক্ষাঙ্গন

শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন, প্রয়োজনে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ […]

শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন, প্রয়োজনে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ জুলাই ২০২৬, ১৮:০৬

বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, সারা দেশের সার্বিক পরিস্থিতি, স্থানীয় প্রশাসনের প্রতিবেদন এবং আবহাওয়ার পূর্বাভাস পর্যালোচনা করেই নির্ধারিত সময়ে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তিনি বলেন, পরীক্ষার আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করা হয়েছিল।

তবে পরীক্ষার দিন সকালে কুমিল্লার একটি কেন্দ্রে আকস্মিক জলাবদ্ধতার সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিবর্তনের নির্দেশ দেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটির বিষয়ে মন্ত্রী বলেন, ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকায় ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, প্রশ্নপত্র প্রস্তুতের প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হওয়ায় সেগুলো বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের আগেই চূড়ান্ত করা হয়েছিল।

সংসদে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যেসব এলাকায় বন্যা বা প্রশাসনিক কারণে পরীক্ষার্থীরা অংশ নিতে পারেননি, তাদের জন্য প্রয়োজন অনুযায়ী পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ইতোমধ্যে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সরকার তাদের ভবিষ্যৎ নিয়ে আন্তরিকভাবে কাজ করছে। তাই আন্দোলনের পরিবর্তে সবাইকে পড়ার টেবিলে ফিরে গিয়ে পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

শিক্ষাঙ্গন

যবিপ্রবির প্রথম উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান

যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রথম বারের মতো উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। রবিবার (২৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা […]

নিউজ ডেস্ক

২৮ জুন ২০২৬, ২২:২০

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রথম বারের মতো উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।

রবিবার (২৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক শেখ মাহমুদুল হাসানকে উপ-উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হল।

যোগদানের তারিখ থেকে তিনি চার বছর মেয়াদে উপ-উপাচার্যের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তাঁর মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন। পাশাপাশি তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, প্রজ্ঞাপনটি আমি হাতে পেয়েছি। আমার এখানে কিছু কাজ বাকি আছে। এগুলো শেষ করে আজকে বা কালকের মধ্যে আমি যবিপ্রবিতে জয়েন করবো। 

উল্লেখ্য, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন( আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনে শিক্ষকতা শুরু করেন।