রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থ কমিটি সম্প্রতি ‘বিশেষ বৃত্তি নীতিমালা’ অনুমোদন করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ‘বিশেষ বৃত্তি’র আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটিতে ‘বিশেষ বৃত্তি নীতিমালা’ পাস হয়েছে। তাই প্রদত্ত ফরম অনুযায়ী তথ্য পূরণ পূর্বক ‘বিশেষ বৃত্তির’ জন্য আবেদনের সময়সীমা আগামী ২৭/১০/২০২৫ইং তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো।
এজাড়াও জানানো হয়, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বৃত্তি বিষয়ক ওয়েবসাইট https://scholarship.jnu.ac.bd-এ প্রবেশ করে সংযুক্ত ফরম অনুযায়ী প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন করতে পারবেন।
উল্লেখিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে এবং বলা হয়েছে যে, আবেদন প্রক্রিয়া ও নীতিমালার বিস্তারিত নির্দেশনা উক্ত ওয়েবসাইটেই পাওয়া যাবে।
উপাচার্য মহোদয়ের অনুমোদনক্রমে প্রকাশিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেছে যে, যোগ্য ও মেধাবী শিক্ষার্থীরা বৃত্তির সুযোগ গ্রহণ করে তাদের শিক্ষাজীবনে আরও অগ্রগতি অর্জন করবে।