বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। খেলায় ইসলামী ছাত্রশিবির কবি নজরুল সরকারি কলেজ শাখা- যাত্রাবাড়ী পশ্চিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি।চ্যাম্পিয়ন হয়ে ইসলামী ছাত্রশিবির কবি নজরুল সরকারি কলেজ শাখার সভাপতি হাসিব বিন হাসান বলেন,
বর্তমান সময়ে শিক্ষার্থীদের মধ্যে বিরাজমান মাদক, হতাশা সহ নানাবিধ সমস্যার বিপরীতে সুস্থ সুন্দর জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় কবি নজরুল সরকারি কলেজ ছাত্রশিবির সবসময় খেলাধুলার আয়োজন এবং অংশগ্রহণ করে থাকে।
আমাদের খেলোয়াড়দের যাচাইয়ের একটি সুযোগ ছিলো জুলাই শহীদদের স্মরণে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে। আমাদের শাখা ধারাবাহিকতা বজায় রেখে প্রতিটি ম্যাচে ভালো খেলেছে এবং সর্বশেষ চ্যাম্পিয়ন হয়।