রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচিতে সেবা নিয়েছেন প্রায় ১৮০০ শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলা এই স্বাস্থ্যসেবা ক্যাম্পটি মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচে কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন কর্মসূচির উদ্বোধন করেন।
প্রথম দিনে নারী শিক্ষার্থীদের জন্য গাইনি সেবা, দ্বিতীয় দিনে স্কিন কেয়ার এবং শেষ দিনে মেডিসিন সেবা দেওয়া হয়। ৩ দিনে প্রায় ১৮০০ শিক্ষার্থী চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ পান।
চিকিৎসক হিসেবে অংশ নেন ডা. উম্মে হানি পৃথ্বী, ডা. ফাইরুজ ফানান্না, ডা. মোরশেদুল ইসলাম সজীব, ডা. তানজিনা রহমান, ডা. আব্দুল বারী মামুন, ডা. কামরুল হাসান মুন্না ও ডা. সজল আহমেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. সাব্বির শরিফ শাকিল।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়েছি। শুধু স্বাস্থ্যসেবা নয়, বিনামূল্যে ওষুধও বিতরণ করেছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন জানান, “প্রথমবারের মতো এই মেডিকেল ক্যাম্প থেকে অভূতপূর্ব সাড়া মিলেছে। শিক্ষার্থীদের অনুরোধে এ কার্যক্রম ভবিষ্যতেও চালু থাকবে।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান, রবিউল আওয়াল, ইয়াকুব শেখ অনিক, নজরুল ইসলাম মামুন, নাহিয়ান বিন অনিক, শাখাওয়াত ইসলাম পরাগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।