বুধবার, ২৬ আগস্ট ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

গ্যাস,খাবার পানি,নিরাপত্তার অভাবে জর্জরিত শেকৃবির ‘বিজয়-২৪’ হল

আশরাফুল ইসলাম (শেকৃবি প্রতিনিধি): খাবার পানির সংকট, ক্যান্টিন – ডাইনিং এ অপ্রতুল গ্যাস সরবরাহ আর নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ সেবা সংকটে জর্জরিত রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বিজয়-২৪ হল। হল প্রশাসনের ব্যার্থতা এবং গাফিলতিকে এর মূল কারণ বলে দায়ী করছে শিক্ষার্থীরা। খোঁজ নিয়ে জানা যায়, শেকৃবির বিজয়-২৪ হলের বি-ব্লকের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই নিরাপদ পানযোগ্য পানির অভাবে […]

নিউজ ডেস্ক

১৭ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৭

আশরাফুল ইসলাম (শেকৃবি প্রতিনিধি):

খাবার পানির সংকট, ক্যান্টিন – ডাইনিং এ অপ্রতুল গ্যাস সরবরাহ আর নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ সেবা সংকটে জর্জরিত রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বিজয়-২৪ হল। হল প্রশাসনের ব্যার্থতা এবং গাফিলতিকে এর মূল কারণ বলে দায়ী করছে শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, শেকৃবির বিজয়-২৪ হলের বি-ব্লকের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই নিরাপদ পানযোগ্য পানির অভাবে ভোগছে। একাধিকবার হল প্রশাসনকে জানালেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাছাড়া, শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত ফিল্টারে সৃষ্ট সমস্যা সমাধানেও হল প্রশাসনের গাফিলতি আছে বলে অভিযোগ করেছেন হলের শিক্ষার্থীরা ।

হলটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার শুরু থেকেই তৈরি হওয়া নিরাপত্তা কর্মীর সংকট এখনও প্রায় ২ বছরেও হল প্রশাসন কাটিয়ে উঠতে পারেনি বলে অভিযোগ শিক্ষার্থীদের।খোঁজ নিয়ে জানা যায়, হল প্রশাসনের মাত্র চারজন স্থায়ী নিরাপত্তা কর্মী রয়েছে যেখানে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলে নিরাপত্তা কর্মীর সংখ্যা দ্বিগুণেরও বেশি। নিরাপত্তা কর্মী সংকটে একাধিকবার শিক্ষার্থীদের সাইকেল, মোবাইল, মানিব্যাগ চুরি হলেও হল প্রশাসন এর কোন দায়ভার নেয়নি । সর্বশেষ হলের মসজিদ থেকে ছয়টি ফ্যান চুরির ঘটনাও ঘটেছে ।

ক্যান্টিনের খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের সাথে ক্যান্টিন ম্যানেজার এর একাধিকবার আলেচনা হয়। আলোচনায় শিক্ষার্থীদের সাথে বাকবিতন্ডা সৃষ্টি হলে ক্যান্টিন ম্যানেজার হলে গ্যাসের সংকটকে দায়ী করেন। হল ডাইনিংয়ের বাবুর্চি থেকেও একই অভিযোগ পাওয়া যায়।

সরেজমিনে পযবেক্ষণ করে অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং গ্যাসের চুলার পাশাপাশি লাকড়ি এবং সিলিন্ডার গ্যাস ব্যবহার করতেও দেখা যায়। গ্যাস সংকটের কারণে ১৬ই ডিসেম্বরের বিজয় দিবসের ফিস্টের খাবার পরিবেশনে যেন ব্যাঘাত না ঘটে তাই ক্যান্টিন ম্যানেজারকে সকাল-দুপুর ক্যান্টিন বন্ধ রাখার নির্দেশ দেয় হল প্রশাসন। এতে খাবার নিয়ে ভোগান্তিতে পড়েন প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী।

খাবার পানি সংকট প্রসঙ্গে জানতে চাইলে, ৮০ ব্যাচের শিক্ষার্থী ফখরুল হাসান বলেন, বি-ব্লকের পানি সংকটের ব্যাপারে একাধিকবার হল প্রশাসনকে অবহিত করলেও তারা ভ্রুক্ষেপ করেনি। এমনকি ফেসবুকে হল গ্রুপে পোস্ট করা হলেও তারা আমলে নেয়নি।

নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে, ৮০ ব্যাচের শিক্ষার্থী ইমরান ইমন বলেন, অন্যান্য হলের তুলনায় বিজয়-২৪ হলে নিরাপত্তা কর্মী এবং পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা নেহাৎ-ই অপ্রতুল। শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হলে শিক্ষার্থীদের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তাকর্মী বলেন, বিনা কারণে প্রোভোস্ট রুমে দুইজন কর্মচারীকে দায়িত্ব দিয়ে রাখা হইছে,সারাদিনে কোন কাজ নাই তাদের। অনেক শিক্ষক তাদের ব্যক্তিগত কাজে কর্মচারীদের কাজে লাগাচ্ছেন,খামারেও অনেক কর্মচারী আছে। শুধু কর্মচারী সংকট এই হলে? এতো বড় হলে এতো অল্প কর্মচারী দিয়ে চলে?

ডাইনিংয়ের বাবুর্চি শাহীন জানান, একাধিকবার গ্যাসের সমস্যার ব্যাপারে অভিযোগ দেওয়া হয়েছে। ডাইনিং ম্যানেজারের জন্যও বলা হয়েছে। কিন্তু কোন সুফল পাওয়া যায়নি।

উক্ত অভিযোগ এবং সমস্যার বিষয়ে জানতে চাইলে হল প্রভোস্ট অধ্যাপক জাহেদুর রহমান জানান, পানির ফিল্টারের মেমব্রেন সপ্তাহে তিনদিন পরিষ্কার করতে হয়, পরিষ্কার না করায় দুই-একদিন সমস্যা সৃষ্টি হয়েছে, কালকেই সমস্যার সমাধান হয়ে যাবে। গ্যাসের সমস্যা একটি জাতীয় সমস্যা। কখনও থাকে,কখনও থাকে না এটা নিয়ে কিছু করার নেই । নিরাপত্তা কর্মীর জন্য প্রশাসনের কাছে বলা হয়েছে,প্রক্রিয়া চলতেছে। হয়তো আগামী সপ্তাহের মধ্যে পেয়ে যেতে পারি।

শিক্ষাঙ্গন

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে শেকৃবির সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার

শেকৃবি প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি […]

নিউজ ডেস্ক

০৪ জুন ২০২৬, ২২:৪৮

শেকৃবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কৃষিবিদ সানোয়ার আলম সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে শক্তিশালী করতে তার ভূমিকা রয়েছে বলে তারা উল্লেখ করেন।

নেতাকর্মীরা জানান, সাংগঠনিক দক্ষতা, কর্মনিষ্ঠা ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই কেন্দ্রীয় নেতৃত্ব তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি কৃষি ও কৃষক সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা পালন করবেন।

এদিকে যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা করছেন তারা।

শিক্ষাঙ্গন

শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন, প্রয়োজনে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ […]

শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন, প্রয়োজনে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ জুলাই ২০২৬, ১৮:০৬

বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, সারা দেশের সার্বিক পরিস্থিতি, স্থানীয় প্রশাসনের প্রতিবেদন এবং আবহাওয়ার পূর্বাভাস পর্যালোচনা করেই নির্ধারিত সময়ে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তিনি বলেন, পরীক্ষার আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করা হয়েছিল।

তবে পরীক্ষার দিন সকালে কুমিল্লার একটি কেন্দ্রে আকস্মিক জলাবদ্ধতার সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিবর্তনের নির্দেশ দেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটির বিষয়ে মন্ত্রী বলেন, ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকায় ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, প্রশ্নপত্র প্রস্তুতের প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হওয়ায় সেগুলো বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের আগেই চূড়ান্ত করা হয়েছিল।

সংসদে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যেসব এলাকায় বন্যা বা প্রশাসনিক কারণে পরীক্ষার্থীরা অংশ নিতে পারেননি, তাদের জন্য প্রয়োজন অনুযায়ী পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ইতোমধ্যে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সরকার তাদের ভবিষ্যৎ নিয়ে আন্তরিকভাবে কাজ করছে। তাই আন্দোলনের পরিবর্তে সবাইকে পড়ার টেবিলে ফিরে গিয়ে পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

শিক্ষাঙ্গন

যবিপ্রবির প্রথম উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান

যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রথম বারের মতো উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। রবিবার (২৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা […]

নিউজ ডেস্ক

২৮ জুন ২০২৬, ২২:২০

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রথম বারের মতো উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।

রবিবার (২৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক শেখ মাহমুদুল হাসানকে উপ-উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হল।

যোগদানের তারিখ থেকে তিনি চার বছর মেয়াদে উপ-উপাচার্যের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তাঁর মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন। পাশাপাশি তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, প্রজ্ঞাপনটি আমি হাতে পেয়েছি। আমার এখানে কিছু কাজ বাকি আছে। এগুলো শেষ করে আজকে বা কালকের মধ্যে আমি যবিপ্রবিতে জয়েন করবো। 

উল্লেখ্য, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন( আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনে শিক্ষকতা শুরু করেন।