নাটোর প্রতিনিধিঃ
প্রাণনাশের শঙ্কায় নাটোর-৩ ( সিংড়া )আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু পুলিশি নিরপত্তা চেয়ে আবেদন করেছেন।
বুধবার রাতে সিংড়ার কলম ইউনিয়নের কুমারপাড়া গ্রামে দুর্বৃত্তদের হামলায় দলীয় কর্মী ও জিয়া পরিষদের সদস্য রেজাউল করিম নিহতের ঘটনার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এ আবেদন করেন আনোয়ারুল ইসলাম আনু
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আসমা শাহীনের কাছে লিখিতভাবে এ আবেদন করেন আনোয়ারুল ইসলাম আনুর পক্ষে সিংড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রব
আবেদনে আনোয়ারুল ইসলাম আনু উল্লেখ করেন, নির্বাচনি প্রচারণার কাজে তাকে সিংড়ার বিভিন্ন এলাকায় যাতায়াত করতে হচ্ছে।
বুধবার রাতে দুর্বৃত্তদের হাতে তার এক কর্মী নির্মমভাবে নিহত হওয়ার ঘটনায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এমতাবস্থায় নির্বিঘ্নে প্রচারণা চালাতে ও জীবন রক্ষার্থে তিনি পুলিশি নিরাপত্তা সহায়তা কামনা করে