মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

আমতলীতে বিজয় দিবস উপলক্ষে চাঁদা আদায়ের অভিযোগ

বরগুনার আমতলীতে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) নামের বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তা মো: জাকির হোসেন মোল্লা বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের নামে চাঁদা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রতিনিধি ডেস্ক

১৬ ডিসেম্বর ২০২৫, ১৫:৫১

রাশিমুল হক রিমন, বরগুনা

বরগুনার আমতলীতে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) নামের বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তা মো: জাকির হোসেন মোল্লা বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের নামে চাঁদা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে সেবা কল্যাণ, সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো: সোহেল এমন অভিযোগ করেন।

এ সময় অভিযুক্ত চাঁদা আদায়কারীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে তিনি উপজেলা প্রশাসনের কাজে জোর দাবি জানান।

সরেজমিন অনুসন্ধানে জানা যায়, আমতলীতে উপজেলা সমবায় অফিসের নিবন্ধিত ৪৪টি সঞ্চয় ও ঋণদান সমিতি রয়েছে। এছাড়া মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির শতাধিক বেসরকারি সঞ্চয় ও ঋণদান সংস্থা আছে। এসব সংস্থার কাছ থেকে এনএসএস’র কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর জাকির বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের নামে চাঁদা আদায় করছেন।

অভিযোগ রয়েছে, সঞ্চয় ও ঋণদান সমিতি কর্তৃপক্ষ চাঁদা দিতে না চাইলে তাদের প্রশাসনের ভয় দেখিয়ে চাঁদা আদায় করছেন জাকির। এ সংস্থাগুলো থেকে বিজয় দিবসের অনুষ্ঠানের নামে দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করছেন। অথচ উপজেলা প্রশাসন এ বিষয়ে কিছুই জানেন না বলে জানা গেছে। এ অবস্থায় চাঁদা আদায় করে তিনি নিজেই আত্মসাৎ করছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ।

ভুক্তভোগীরা বলেন, গত দুই বছর ধরে তিনি এভাবে চাঁদা আদায় করছেন। এতে সঞ্চয় ও ঋণদান কর্মসূচি সমিতি কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা যায়, জাকির হোসেন মোল্লা উপজেলা এনজিও ফোরামের সভাপতি দাবি করে একের পর এক চাঁদা আদায় করছেন। অথচ তিনি উপজেলা এনজিও ফোরামের কোনো পদে নেই। তার বিরুদ্ধে এনজিও ফোরামের নাম ব্যবহার করে নানাবিধ অপকর্ম করার অভিযোগও রয়েছে।

সেবা কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো: সোহেল অভিযোগ করে বলেন, ‘জাকির হোসেন মোল্লা উপজেলা প্রশাসনের নামে আমার কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন। আমি তাকে চাঁদা দিতে অস্বীকার করি। পরে তিনি আমাকে উপজেলা প্রশাসন ও মাইক্রোক্রেডিড রেগুলেটরি অথরটির ভয় দেখান।

তিনি আরো বলেন, ‘জাকির গত বছরও উপজেলা প্রশাসনের নামে আমার কাছ থেকে দুই হাজার টাকা চাঁদা নিয়েছেন। এছাড়া উপজেলার সব সঞ্চয় ও ঋণদান সমিতির কাছ থেকে চাঁদা আদায় করেন।

স্বদেশ সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি জয় চন্দ্র মাঝি বলেন, ‘গত বছর আমার কাছ থেকে দুই হাজার টাকা চাঁদা নিয়েছেন। এ বছর আবারো দুই হাজার টাকা চাঁদা দাবি করেছেন, কিন্তু আমি দেইনি।

অভিযোগের বিষয়ে মো: জাকির হোসেন মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে নিউজ করবা? করো, কোনো সমস্যা নেই।’ এরপর আর কোনো কথা না বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো: বাদল আকন বলেন, ‘সমবায় অফিসের নিবন্ধিত ৪৪টি সঞ্চয় ও ঋণদান সমিতি রয়েছে। সব সমিতি থেকে বিজয় দিবসের নামে জাকির চাঁদা আদায় করছেন মর্মে অভিযোগ পেয়েছি। আমার কাছে বেশ কয়েকজন এমন অভিযোগ দিয়েছেন। তার চাঁদা আদায়ের বিষয়ে উপজেলা সমবায় অফিস কিছুই জানে না। এভাবে যিনি চাঁদা আদায় করছেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রয়োজন।

এনএসএস’র নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না বলেন, ‘আমাদের সংস্থা থেকে জাকির হোসেনকে চাঁদা আদায়ের অনুমতি দেয়া হয়নি। যদি তিনি চাঁদা আদায় করে থাকেন, তা তার ব্যক্তিগত বিষয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, ‘উপজেলা প্রশাসনের নামে এনজিও ও সঞ্চয়-ঋণদান সমিতির কাছ থেকে জাকির হোসেন মোল্লাকে চাঁদা উত্তোলন করতে অনুমতি দেয়া হয়নি। চাঁদা আদায়ের বিষয়ে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সারাদেশ

৮ কেজি গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের নেতা গ্রেফতার

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়। র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের […]

নিউজ ডেস্ক

০৬ জুন ২০২৬, ১৪:২২

দুমকি প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি দল জানতে পারে যে সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার বাসে করে বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দীনের নেতৃত্বে র‍্যাব সদস্যরা দুমকি থানাধীন লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেন।

পরে সন্দেহভাজন বাসটি টোলপ্লাজায় পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় বাসের এক যাত্রী, দুমকি উপজেলা শাখা ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক মো. সুমন হাওলাদার (৩৩)-কে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুমন হাওলাদার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার এক সহযোগীর তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মোড় এলাকা থেকে মাদক চক্রের আরেক সদস্য মো. জামাল মৃধা (৩৪)-কে গ্রেফতার করা হয়। জামাল ওই এলাকার আনোয়ার মৃধার ছেলে।

অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার দুই আসামিকে দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২ (জিআর নং-৩৮, তারিখ: ০৫ জুন ২০২৬)। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

কাফরুলের চালককে মাথায় ইটের আঘাত করা ভাইরাল সেই ছিনতাইকারী গ্রেপ্তার

এলাকায় মোটরসাইকেলচালকের মাথায় ইটের আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ফয়সালের সঙ্গে ভুক্তভোগী মোটরসাইকেলচালক রাফির ব্যবসা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। […]

কাফরুলের চালককে মাথায় ইটের আঘাত করা ভাইরাল সেই ছিনতাইকারী গ্রেপ্তার

কাফরুলের চালককে মাথায় ইটের আঘাত করা ভাইরাল সেই ছিনতাইকারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১২ জুন ২০২৬, ১০:২৮

এলাকায় মোটরসাইকেলচালকের মাথায় ইটের আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ফয়সালের সঙ্গে ভুক্তভোগী মোটরসাইকেলচালক রাফির ব্যবসা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। কয়েকদিন আগেও এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল।

ঘটনার দিন রাফি একা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পথে কালু, পারভেজ ও তাদের কয়েকজন সহযোগী আড্ডা দিচ্ছিল। রাফিকে একা দেখে তারা তাকে থামানোর চেষ্টা করে। প্রথমে কালু তাকে আটকাতে ব্যর্থ হলে সামনে অবস্থান নেওয়া পারভেজ একটি বড় ইটের টুকরো দিয়ে রাফির মাথায় আঘাত করে। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

পরে অভিযুক্তরা আহত রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর র‌্যাব-৪-এর আভিযানিক দল জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।