রবিউল ইসলাম, শিবগঞ্জ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন বিএনপির আয়োজনে ধানের শীষের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২৯ অক্টোবর) সন্ধায় সভায় সভাপতিত্ব করেন মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম মামুন তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের ধানের শীষ মার্কার প্রার্থী, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন উদ দৌলা।
জনতার উদ্দেশে মীর শাহে আলম বলেন, শিবগঞ্জের মানুষ ধানের শীষের প্রতি কতটা ভালোবাসা পোষণ করে, আজকের এই বৃষ্টিভেজা কর্মীসভাই তার প্রমাণ।আপনারা বৃষ্টিতে ভিজে থেকেও থেকে যে উদ্দীপনা দেখিয়েছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।
এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারের উপর ফ্যাসিস্ট হাসিনার নির্যাতনের চিত্র তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন তিনি।এসময় কাঁদেন অনেক নেতা-কর্মীরাও।
কর্মীসভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।