গাজীপুর মহানগর পুলিশের পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আমিরুল ইসলামকে তার দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে জামায়াতে ইসলামীর আমিরের বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগের পর মঙ্গলবার মহানগর পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদ হোসেন ভূঞার স্বাক্ষরিত অফিস আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়
সূত্র জানায় পূবাইল থানার ওসি আমিরুল ইসলাম মুরাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন পূবাইল থানা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ শামীম হোসেন মৃধা এবং গাজীপুর মহানগর মজলিসে শূরার সদস্য অধ্যাপক ডাক্তার আমজাদ হোসেন খান অভিযোগে উল্লেখ করা হয় ওসি আমিরুল ইসলাম একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে সভা সমাবেশ ও মিছিলে অংশ নেন এবং সম্প্রতি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্যকে ঘিরে নিজের ফেসবুক আইডিতে লিখেছেন জামায়াতের লোকেরা স্বাধীনতাবিরোধী তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার আছে কিনা সেটি গণভোটে নির্ধারণ করা উচিত
অভিযোগে বলা হয় একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হয়েও এমন রাজনৈতিক মন্তব্য দেশের প্রশাসনিক নিরপেক্ষতা ক্ষুণ্ণ করে এ মন্তব্যের স্ক্রিনশট ও ভিডিও প্রমাণসহ কমিশনার বরাবর জমা দেওয়া হয় এবং শুধু বদলি নয় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়
এ প্রসঙ্গে পূবাইল থানা জামায়াতের আমির আশরাফ আলী কাজল বলেন কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান সম্প্রতি বক্তব্যে বলেছেন সনদ স্বাক্ষরের দিনেও জুলাই যোদ্ধাদের আবার আন্দোলনে নামতে হয়েছে এটা লজ্জাজনক তার ওই বক্তব্যে ওসি মুরাদ মন্তব্য করেন আগে গণভোট দরকার স্বাধীনতাবিরোধীরা দেশে রাজনীতি করার অধিকার রাখে কিনা একজন সরকারি কর্মকর্তা হয়ে এ ধরনের মন্তব্য করা প্রশাসনের শপথ ভঙ্গের শামিল
জানা গেছে অভিযোগ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি যাচাই করে দ্রুত পদক্ষেপ নেয় ওসিকে তাৎক্ষণিকভাবে পুলিশ লাইনে সংযুক্ত করা হয় যাতে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি আর থানা পর্যায়ে কোনো দায়িত্ব পালন করতে না পারেন