রাব্বিকুল ইসলাম ,দুমকী প্রতিনিধি :
পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টির দুমকীতে আগমন উপলক্ষে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেল সাড়ে ৪টায় লেবুখালীর পাগলার মোড় পায়রা পয়েন্ট এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন দুমকী উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা বিএনপি নেতা ও পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহম্মেদ পিনু।এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বশির আহম্মেদ মৃধা, দেলোয়ার হোসেন খান নান্নু,
মিজানুর রহমান, খন্দকার ইমাম হোসেন নাসির, কলাপারার মনিরুল ইসলাম, মির্জাগঞ্জ উপজেলা সভাপতি সাহাবুদ্দিন নান্নু, জেলা যুবদল নেতা ও সাবেক ছাত্রদল সভাপতি আশফাকুর রহমান বিপ্লব,
দুমকী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন,
“বিএনপি যেমন তারেক জিয়ার কাছে নিরাপদ, তেমনি জেলা বিএনপি জেলা কমিটির কাছেও নিরাপদ। নির্বাচনে যাকেই প্রার্থী করা হোক না কেন, আমরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”
তিনি আরও বলেন,
“আওয়ামী লীগের যারা অন্যায় ও অত্যাচার করেছে, তাদের বিচার একদিন আইন অনুযায়ী হবেই।”
পথসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন, যা পুরো এলাকায় নির্বাচনী উৎসবের আবহ তৈরি করে।