শেখ নজরুল ইসলাম, তালা
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সাতক্ষীরা তালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত হয়েছে ৷
সোমবার (১৩ অক্টোবর) একটি র্যালি তালা উপশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ৷ র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনের মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক দুর্যোগের বিভিন্ন কার্যক্রমের উপর মহড়া অনুষ্ঠিত হয় ৷ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার ৷
তালা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, তালা জনস্বাস্থ্য প্রকৌশল এর কর্মকর্তা কৌশিক রায়, তালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কমান্ডার সহ সদস্যবৃন্দ, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন, তালা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, যুবদলের যুগ্ন আহবায়ক ও তালা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাইদুর রহমান সাঈদ, মুক্তি ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক গোবিন্দ কুমার ঘোষ,তালা উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মীর মিল্টন, সাংবাদিক আরিফুল ইসলাম, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, পিআই অফিসের সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন ৷