বুধবার, ২০ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

জেএসএনপিএফ এর কুমিল্লা জেলার নব গঠিত কমিটি ঘোষণা

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধিঃ জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন এর কুমিল্লা জেলার নব গঠিত কমিটি ঘোষণা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল ১১ঘটিকায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় আনন্দ সিটি সেন্টারের ইয়াম্মী পাটি সেন্টারে কুমিল্লা জেলা কমিটির অভিষেক উপলক্ষে “সাংবাদিক নির্যাতন প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা কমিটির নির্বাহী সদস্য সৈয়দ মোঃ সালাহ […]

নিউজ ডেস্ক

১৬ নভেম্বর ২০২৪, ১৯:২৬

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধিঃ

জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন এর কুমিল্লা জেলার নব গঠিত কমিটি ঘোষণা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল ১১ঘটিকায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় আনন্দ সিটি সেন্টারের ইয়াম্মী পাটি সেন্টারে কুমিল্লা জেলা কমিটির অভিষেক উপলক্ষে “সাংবাদিক নির্যাতন প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা কমিটির নির্বাহী সদস্য সৈয়দ মোঃ সালাহ উদ্দিন এর উপস্থাপনায় কেন্দ্রিয় কমিটির মহাসচিব মোঃ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি ওমর ফারকী তাপস।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান, কুমিল্লা জেলা আইনজীবি সমিতির এড. জাকির হোসেন মিয়াজী, প্রফেসর মোঃ আজিজুল হাকিম ও জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন এর কেন্দীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খাইরুজ্জামান সজিব।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান আহসান হাবিব, মুজিবুর রহমান রানা ও কেন্দ্রিয় কমিটির যুগ্ন সদস্য সচিব জায়ফুল্লাহ খন্দকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ রবিউল আলম, সহ অর্থ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম।

আলোচনায় বক্তারা সাংবাদিক নির্যাতন প্রতিরোধে বিভিন্ন বিষয়ে করণীয় ও বর্জনীয় দিকগুলো তুলে ধরেন। এসময় সাংবাদিকতায় বিভিন্ন আইনগত বিষয়ও তুলে ধরা হয় এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার পতয় ব্যক্ত করেন। পরে অনুষ্ঠানের সভাপতি ও কেন্দ্রিয় কমিটির মহাসচিব মোঃ আবু বকর সিদ্দিক ২৭ সদস্য বিশিষ্ট কুমিল্লা জেলা কমিটির নাম ঘোষণা করেন।

এতে সভাপতি হিসেবে দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশের প্রতিনিধি আব্দুল আউয়াল সরকার ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক বিজয় প্রত্রিকার প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয় এর নাম ঘোষণা করা হয়।

এছাড়াও সহ-সভাপতি হিসেবে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক স্বাধীন ভোরের প্রতিনিধি আলমগীর হোসেন বাচ্চু, অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দৈনিক ভোরের কলাম প্রতিনিধি ও অপরাধ সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক মোঃ জহির হোসেন, দপ্তর সম্পাদক হিসেবে পেস দ্যা পিপলের প্রতিনিধি কায়েস আহমেদ, তথ্য বিষয়ক সম্পাদক হিসেবে দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম সুমন, ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে বার্তাবাজারের প্রতিনিধি মোঃ আশিকুর রহমান মজুমদার, ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দৈনিক স্বাধীন ভোরের প্রতিনিধি

জামাল উদ্দিন, কর্মসংস্থান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দৈনিক শিরোনামের প্রতিনিধি জাহাঙ্গীর আলম, আইন বিষয়ক সম্পাদক হিসেবে টাইমস নিউজ এর প্রতিনিধি অ্যাডভোকেট আলিমুল এহসান রাসেল, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক হিসেবে দৈনিক রূপসী বাংলা পত্রিকার প্রতিনিধি সোহেল রানা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে এশিয়ান টিভির প্রতিনিধি নুরুন্নবী চৌধুরী জসিম, প্রচার সম্পাদক হিসেবে রাজধানী টিভি’র প্রতিনিধি শফিউল আলম, গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি

আবুল হোসেন বাবুল, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক হিসেবে দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আনিস খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি মোঃ নিয়ামত উল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি আয়েশা আক্তারের নাম ঘোষণা করা হয়।

এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে যথাক্রমে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি সাফি, দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম ফয়সাল, দৈনিক কুমিল্লা প্রতিদিনের প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ সালাউদ্দিন, দৈনিক বাংলার দূত এর প্রতিনিধি মোঃ শাহাদাত কামাল শাকিল, দৈনিক আলোকিত প্রতিদিন এর প্রতিনিধি

মোঃ আব্দুল জলিল মজুমদার, দৈনিক বাংলাদেশ সমাচার এর প্রতিনিধি মোঃ রবিউল হোসেন, দৈনিক আমার সংগ্রামের প্রতিনিধি হাসেন মজুমদার, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি দেবব্রত পাল এর নাম ঘোষণা করা হয়। উক্ত নবগঠিত জেলা কমিটির পাঁচ উপদেষ্টা সদস্যের নাম ঘোষণা করা হয়। প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সম্মানিত সদস্য হিসেবে যথাক্রমে অ্যাডভোকেট মোঃ জাকির হোসেন মিয়াজী, প্রফেসর মোঃ আজিজুল হাকিম, মোঃ জায়ফুল্লাহ খন্দকার ও মোহাম্মদ আব্দুল হান্নান এর নাম ঘোষণা করা হয়।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।