মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা:
ভোলার ইলিশা ইউনিয়নে যুব সংহতি সম্মেলন উপলক্ষে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিজেপি নেতা মোঃ আলম বেপারি এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিজেপির সদস্য সচিব মোঃ নোমান হাওলাদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা জেলা সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর মোঃ নুরনবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কালাম বাদল রাজা, যুগ্ম সম্পাদক শ্রী বিকাশ চন্দ্র মজুমদার, উপজেলা বিজেপির সাধারণ সম্পাদক আবুল বাসার বুলবুল, পৌর বিজেপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,
জেলা যুব সংহতি সভাপতি নুরে আলম সিদ্দিকী টিটু, যুব সংহতি সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন সরদার, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ গোলাম হোসেন, উপজেলা দপ্তর সম্পাদক মোঃ সালাউদ্দিন,
জেলা ছাত্র সমাজের মোঃ আনোয়ার হোসেন ও মোঃ সপন মিয়াজি, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক মোঃ পারভেজ ও সদস্য মোঃ মাসুম মিয়াজি এবং পৌর যুব সংহতি সদস্য সচিব মোঃ দুলাল রহমান সহ জেলা উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ভোলা-১ আসন থেকে নির্বাচিত করতে হবে। ভোলার মানুষের দুর্দশা দূর করা, অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা এবং ভোলা–বরিশাল সেতুসহ উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে তাকে সংসদে মন্ত্রী হিসেবে পাঠানোর শপথ নিতে হবে।