সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)এর অঙ্গ সংগঠন যুবদলের দুইজন নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে ইউনিয়নটির মধ্যরহমতপুর সানা বাড়ি সংলগ্ন জামে মসজিদে এক অনুষ্ঠানে যোগদান করেন ওই দুই ব্যক্তি।
যোগদানকারীরা হলেন স্থানীয় ৭নং ওয়ার্ডের কোষাধ্যক্ষ মানপুর গ্রামের আনছার আলীর পূত্র মোঃ জাহাঙ্গীর আলম ও সদস্য একই গ্রামের মৃত আব্দুল হামিদের পূত্র মোঃ হযরত আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। তিনি ফুলেল শুভেচ্ছা জানিয়ে নতুনদের বরন করে নেন।
ইউনিয়ন আমীর মাস্টার মুহাঃ ইব্রাহীম বাহারীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা সহ-সভাপতি অধ্যাপক আব্দুল জলিল,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী,জামায়াত নেতা মাওলানা আবুল হায়াত,ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী অধ্যাপক জামাল ফারুক,উপজেলা যুব ও ক্রিড়া বিভাগের সেক্রেটারী ইউপি সদস্য জামাল ফারুক মন্টু,মোঃ ফারুক হোসেন,ইউনিয়ন যুব ও ক্রিড়া বিভাগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম,৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ রুহুল কুদ্দুস,অত্র মসজিদের ইমাম জামায়াত নেতা মুজিবর রহমান,অহিদুর রহমান,রেজাউল করিম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী এদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়েছেন।আমাদের প্রত্যেককে সেই কাজে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।দেশে চাঁদাবাজি,দখলদারী,খুন-ধর্ষণ আজ নিত্যদিনের ঘটনায় পরিনত হয়েছে। মানুষ শান্তির জন্য দিশেহারা। একমাত্র কোরানের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এই শান্তির পথ খুজে পাওয়া যাবে।
সবশেষে যোগদানকৃত নেতা কর্মী ও উপস্থিত সকলকে নিয়ে মহান আল্লাহর কাছে মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী, সকলের আত্মীয় স্বজন ও দেশের কল্যানের জন্য দোয়া করেছেন।