নীলফামারীর ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ভোগডাবুরী ইউনিয়নের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালুর থানাপাড়া বাড়িতে অভিনব কৌশলে চুরি হওয়ার সংবাদ পাওয়া গেছে।
রবিবার গভীর রাতে কে বা কারা সমস্ত বাড়িতে অসচেতন ঔষধ প্রয়োগ করে বাড়ির লোকজনদের অসচেতন অবস্থায় ফেলে স্বর্ণ অলংকার সহ প্রায় এক কোটি টাকা চুরি করে নিয়ে যায়।
বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালুর পুত্র সাজি বলেন মধ্যরাতে কে বা কারা রান্নাঘরের জানালার শিখ কেটে বাড়িতে প্রবেশ করে।
এরপর তারা সুকৌশলে সম্ভবত চেতনা নাশক স্প্রে ব্যবহার করে আমাদের অচেতন করে ঘরের লোকাল ও আলমারি ঘরের বাইরে বের করে তালা ভেঙে বাড়ির স্বর্ণ অলংকার সহ আমার ও আমার বাবার রক্ষিত প্রায় এক কোটি টাকা নিয়ে পালিয়ে যায়।
সকাল আমার স্ত্রী ঘুম থেকে জেগে ঘরের এলোমেলো অবস্থা দেখে তার চিৎকার আশপাশের লোকজন ছুটে আসে। এক পর্যায়ে প্রাথমিক চিকিৎসার পর বাড়ির লোক কিছুটা স্বাভাবিক হলেও বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালুকে ডাক্তারি চিকিৎসা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসন হাসপাতালে পাঠান।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।