আক্কাছ আলী (সিরাজদিখান উপজেলা প্রতিনিধি)
সিরাজদিখানে লিপি আক্তার(৩৫)নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালবোদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। লিপি আক্তার মালবদিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আওলাদ হোসেনের স্ত্রী ও একই উপজেলার মালখানগর ইউনিয়নের নাইসিং গ্রামের নুরু শেখের মেয়ে।
ও স্থানীয়রা জানান,রাত আটটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাহিরের বাথরুমে যান লিপি আক্তার। লিপি আক্তারের সাত বছরের ছেলে মোঃ মোস্তাকিম ও তিন বছরের মেয়ে আয়েশা আক্তার মা ঘরে আসতে দেরি দেখে দুজনের বাহিরে গিয়ে মায়ের রক্তাক্ত লাশ দেখতে পায়। ছেলে মেয়ের ডাক চিৎকার আশেপাশের লোকজন এসে রক্তাক্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি ( তদন্ত) হাবিবুর রহমান বেলা পৌনে ১২টার দিকে বলেন, নিহত ওই নারীর মরদেহ রাতে উদ্ধার করা হয়েছে। তার লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরেরও পক্রিয়া চলছে বলেও জানান ওসি।